বিদায়ের শেষ আনুষ্ঠানিকতার জন্য যুক্তরাজ্যে হ্যারি-মেগান
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৬ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার
ছবি: ইন্টারনেট
ব্রিটিশ রাজপরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার চূড়ান্ত আনুষ্ঠানিকতা শেষ করতে যুক্তরাজ্যে ফিরছেন প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল। তাদের দু’জনের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, আগামি ৩১ মার্চ রাজপরিবারে অফিস বন্ধ হবে। তার পর থেকেই শুরু হবে তাদের পৃথক জীবন।
ডিউক ও ডাচেস অব সাসেক্স হ্যারি ও মেগানকে রাজপরিবারের সদস্য হিসেবে শেষবারের মত কিছু রাজকীয় দায়িত্ব পালণ করতে হবে। ফেব্রæয়ারি মাসের শেষের দিকে এবং মার্চে যুক্তরাজ্যে ছয়টি অনুষ্ঠানে অংশ নেয়ার কথা রয়েছে তাদের। এরপর আগামী ৩১ মার্চ আনুষ্ঠানিকভাবে রাজপরিবারের দায়িত্ব ছাড়বেন এই দম্পতি। এরপর থেকে রানীর পক্ষ থেকে হ্যারি-মেগান আর কোনো দায়িত্ব পালন করবেন না। তবে পদত্যাগপত্র জমা দেয়ার পর ১২ মাস সেগুলো পর্যবেক্ষণ করা হবে।
আলোচিত এই দম্পতি নিজেদের দাতব্য প্রতিষ্ঠান দাঁড় করানোর চেষ্টায় আছেন। আফ্রিকার এইচআইভি আক্রান্ত শিশুদের জন্য তহবিল সংগ্রহ-সহ নানা সামাজিক কাজে যুক্ত হওয়ার পরিকল্পনা করছেন দু’জন। ইতিমধ্যে, হ্যারি এবং মেগান ‘আর্থিকভাবে স্বাধীন’ হওয়ার ইচ্ছায় রাজকীয় পদবি ছেড়ে কানাডায় পাড়ি দিয়েছেন। প্রসঙ্গত, চলতি বছরের শুরুর দিকে প্রিন্স হ্যারি ও মেগান ঘোষণা দেন, তারা রাজপরিবারের উপাধি ‘রয়্যাল হাইনেস (এইচআরএইচ)’ উপাধি আর ব্যবহার করবেন না এবং রাজকীয় দায়িত্ব পালনের জন্য সরকারি অর্থও গ্রহণ করবেন না।
এক সময় অভিনয় পেশায় থাকা মেগানকে বিয়ের পর পরিবারের সঙ্গে সম্পর্কের অবনতি হয় হ্যারির। গত ৮ ডিসেম্বর হ্যারি এবং মেগান ঘোষণা দেন তারা রাজপরিবারের সামনের সারির দায়িত্ব থেকে অবসর নিতে চান। তারা এই ঘোষণা দিয়েছিলেন রানি বা রাজপরিবারের কোনো সদস্যের সঙ্গে আগাম আলোচনা ছাড়াই। এ জন্য এ ঘটনা তীব্র বিতর্কের সৃষ্টি করে।
-জেডসি
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- আইফোনে পানি ঢুকলে কী করবেন?
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- বিশ্ব ঐতিহ্যের তালিকায় সিরিয়ার ওমারি মসজিদ
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- আজ আবারও বসছে সংসদ অধিবেশন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা
- শিশুরা আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা
- বেতনের ১০ ভাগ গরিবদের জন্য দান করছেন প্রধানমন্ত্রী
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম











