বিদেশি প্রবেশে নিষেধাজ্ঞা জারি করলো চীন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৮ এএম, ২৭ মার্চ ২০২০ শুক্রবার
ছবি: ইন্টারনেট
প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ঠেকাতে দেশটিতে বিদেশি প্রবেশ নিষিদ্ধ করলো চীন। শুক্রবার রাত থেকে বেইজিং কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত বাস্তবায়িত হওয়ার কথা রয়েছে।
করোনার কেন্দ্রস্থল ছিল চীনের উহান নগরী। পরে ধীরে ধীরে চীন এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সফল হয়। মহামারিটি এরই মধ্যে বিশ্বের ২০০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৫ লাখ ১০ হাজার ১০৮ জন। মারা গেছেন ২২ হাজার ৯৯৩ জন। আর সুস্থ হয়েছেন এক লাখ ২০ হাজার ৯৮৩ জন।এই ভাইরাসে সবচেয়ে খারাপ অবস্থা যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশ ইতালি, স্পেন ও ফ্রান্সের।
চীনে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা বর্তমানে অনেক কম। কিন্তু তারপরও প্রায় প্রতিদিনই করোনায় আক্রান্তের খবর আসছে। তবে যারা আক্রান্ত হচ্ছেন তারা মূলত বিদেশফেরত নাগরিক। তাদের মাধ্যমেই দেশটিতে দ্বিতীয় দফায় মহামারি শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
তাই এবার করোনার সংক্রমণ পুরোপুরি শূন্যের কোটায় নামিয়ে আনতে বিদেশিদের প্রবেশে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে চীন। শুক্রবার রাত থেকেই কার্যকর হচ্ছে এই নিষেধাজ্ঞা।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বসবাসের অনুমতিপ্রাপ্ত বিদেশিরাও আপাতত চীনে প্রবেশ করতে পারবেন না। সব ধরনের ভিসামুক্ত ট্রানজিট সুবিধাও স্থগিত করা হয়েছে।তবে কূটনীতিক, অর্থনৈতিক প্রয়োজন, ব্যবসা, বিজ্ঞান বা প্রযুক্তিগত কাজে যোগ দেয়া এবং জরুরি মানবিক প্রয়োজন থাকলে তারা এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবেন।‘সি’ ভিসাধারীরাও নিষেধাজ্ঞা চলাকালে চীনে প্রবেশ করতে পারবেন। সাধারণত আন্তর্জাতিক পরিবহন পরিষেবার সঙ্গে যুক্ত বিদেশিদের এই ভিসা দেয়া হয়।
-জেডসি
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











