ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ১২:০৫:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী

বিধানসভা উপনির্বাচনে প্রার্থী তৃণা সাহা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৩৬ পিএম, ৩১ মে ২০২১ সোমবার

মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক সমাবেশে দেখা গিয়েছে নীল-তৃণাকে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক সমাবেশে দেখা গিয়েছে নীল-তৃণাকে।

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা উপনির্বাচনে খড়দহ কেন্দ্র থেকে শাসকদলের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন অভিনেত্রী তৃণা সাহা। রোববার সন্ধ্য়াবেলা এমন গুঞ্জনেই উত্তাল ছিল টেলিপাড়া। 

২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে স্বামী নীল ভট্টাচার্যকে নিয়ে তৃণা যোগ দেন তৃণমূল কংগ্রেসে। এরপরই উপনির্বাচনে প্রার্থী হিসেবে তৃণার নাম উঠে আসায় খুশি টেলিপাড়া। যদিও মিডিয়াকে তৃণা বলেছেন, আমিও এই খবর শুনেছি। তবে শাসকদলের থেকে এ রকম কোনও প্রস্তাব এখনও আমার কাছে আসেনি।

তৃণা জানান, প্রেম থেকে বিয়ে এবং রাজনীতি, সবটাই তারা করেছেন সংবাদমাধ্যমকে সামনে রেখে। আগামী দিনে সত্যিই এ রকম কিছু ঘটলে আবার খবর পাবে সংবাদমাধ্যম।

প্রত্যক্ষ রাজনীতিতে যোগদানের আগে থেকেই শাসকদলের সমর্থক নীল-তৃণা। মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক সমাবেশে দেখা গেছে তাদের। নীল-তৃণার বিয়েতে তাদের আশীর্বাদ করতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী।