বিধ্বস্ত গাজা, সাড়ে ১১ হাজার শিশু নিহত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫০ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার
ফাইল ছবি।
তিন মাসের বেশি সময় ধরে গাজায় যুদ্ধ চলছে। গত বছর ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়।
সহসাই এ যুদ্ধ থামছে না বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় ১১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৪৮ জন।
ইউনিসেফ জানিয়েছে, গত চার মাসের কম সময় ধরে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত ১১ হাজার ৫০০ শিশু নিহত হয়েছে। সেইসঙ্গে এই সংঘর্ষের কারণে অন্তত ১৭ হাজার শিশু তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে।
আজ শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক ভিডিও পোস্ট করেছে। সেখানে ইসরায়েলি হামলায় নিহত সাড়ে ১১ হাজার শিশুর নাম তারা উল্লেখ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত যুদ্ধে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ১৩১ জন। আহত হয়েছে ৬৬ হাজার ২৮৭ জন। অন্যদিকে গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে হামাসের ছোড়া রকেট এবং ইসরায়েল সীমান্ত ভেদ করে হামাসের যোদ্ধাদের হামলায় নিহত হয় এক হাজার ১৩৯ জন।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক