বিপিএলের দশম আসরের প্রথম ম্যাচেই শরিফুলের হ্যাটট্রিক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৩ পিএম, ১৯ জানুয়ারি ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে দশম আসরের উদ্বোধনী ম্যাচে হ্যাটট্রিক করলেন দুর্দান্ত ঢাকার বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। আজ শুক্রবার বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে বল হাতে হ্যাটট্রিক করেন তিনি।
বিপিএলের ইতিহাসে এটি সপ্তম হ্যাটট্রিক। এরমধ্যে বাংলাদেশি চারজন, পাকিস্তানের দু’জন ও ওয়েস্ট ইন্ডিজের একজন বোলার হ্যাটট্রিক করার কীর্তি গড়েন।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা কুমিল্লা ইনিংসে নিজের প্রথম তিন ওভারে ১৫ রান দিয়ে উইকেট শূণ্য ছিলেন শরিফুল। ইনিংসে শেষ ওভারে চতুর্থবারের মত আক্রমনে এলে দ্বিতীয় ও তৃতীয় বলে ছক্কা মারেন কুমিল্লার পাকিস্তানী ব্যাটার খুশদিল শাহ।
এরপর ওভারের চতুর্থ বলে খুশদিলকে, পঞ্চম বলে ওয়েস্ট ইন্ডিজের রোস্টন চেজকে ও ষষ্ঠ ডেলিভারিতে মাহিদুল ইসলাম অঙ্কনকে শিকার করে হ্যাট্টিক পূর্ণ করেন শরিফুল। হ্যাটট্রিকের গড়া ম্যাচে শরিফুলের বোলিং ফিগার ৪ ওভারে ২৭ রানে ৩ উইকেট।
বিপিএলের ইতিহাসে প্রথম হ্যাটট্রিকম্যান ছিলেন পাকিস্তানের মোহাম্মদ সামি। ২০১২ সালে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে হ্যাটট্টিক করেছিলেন দুরন্ত রাজশাহীর সামি।
বিপিএলের হ্যাটট্রিক :
মোহাম্মদ সামি (পাকিস্তান) দুরন্ত রাজশাহী, বিপক্ষ-ঢাকা গ্ল্যাডিয়েটর্স, সাল ২০১২
আল আমিন হোসেন (বাংলাদেশ) বরিশাল বুলস, বিপক্ষ- সিলেট সুপার স্টারস, সাল-২০১৫
আলিস ইসলাম (বাংলাদেশ) ঢাকা ডায়নামাইটস, বিপক্ষ- রংপুর রাইডার্স, সাল-২০১৯
ওয়াহাব রিয়াজ (পাকিস্তান) কুমিল্লা ভিক্টোরিয়ানস, বিপক্ষ- খুলনা টাইটানস, সাল-২০১৯
আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ) ঢাকা ডায়নামাইটস, বিপক্ষ- চিটাগং ভাইকিংস, সাল-২০১৯
মৃত্যুঞ্জয় চৌধুরী (বাংলাদেশ) চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, বিপক্ষ- সিলেট সানরাইজার্স, সাল-২০২২
শরিফুল ইসলাম (বাংলাদেশ) দুর্দান্ত ঢাকা, বিপক্ষ- কুমিল্লা ভিক্টোরিয়ানস, সাল-২০২৪
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া






