বিবেকের কাছে প্রশ্ন
নুসরাত বাবলী | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৮:২৮ পিএম, ২২ নভেম্বর ২০১৭ বুধবার
নুসরাত বাবলী
ছেলে হয়ে জন্মালে যে মেয়েদের মতো করে চিন্তা করা যাবে না, তাদের মতো করে বলা যাবে না কিংবা মেয়ে হয়ে জন্মালে ছেলেদের মতো চিন্তা করা যাবে না, তাদের মতো করে বলা যাবে না; এমন কথা কোথায় লেখা আছে? উত্তরটা হবে কোথাও লেখা নেই।
তাহলে আমরা কেন সব সময় ছেলে কিংবা মেয়ে হওয়ার দোহাই দিয়ে দায় এড়িয়ে চলি? কেন নিজেদের ইচ্ছাগুলোর পায়ে নিজেরাই শেকল পরাই? বুঝি না মানুষকে ঠকাই নাকি নিজেরাই ঠকে যাই!
অনেক ছেলেদের বলতে শোনা যায়,
: আমি কেন এই কাজ করতে যাবো এটাতো মেয়েদের কাজ
: এমন কথা মেয়েরা বলে
: কাঁদছিস কেন তুই কি মেয়ে নাকি
মেয়েদের মতো করে চিন্তা করলে সমস্যা কোথায়? একবার ভাবুন তো যে মেয়েদের মতো করে ভাবতে আপনার লজ্জা হচ্ছে সেই মেয়েদের ভাবনাটাই আপনাকে আগলে রাখছে। সাজিয়ে-গুছিয়ে দিচ্ছে আপনার জীবনটাকে কখনো মা, কখনো বোন, কখনো প্রেমিকা বা জীবন সঙ্গী হয়ে। সে ছিলো, আছে এবং থাকবে। যে মানুষটা আপনার কথা সংসারের কথা ভেবেই জীবন পার করে দেয় কি এমন ক্ষতি তাদের নিয়ে একটু তাদের মতো করে ভাবতে, তাদের দেখা স্বপ্নগুলো নিজের করে দেখতে। উত্তর আমার জানা নেই। প্রশ্নটা একটু বিবেকের কাছে করে দেখবেন।
আর মেয়েদের বেলায় তো ব্যাপারটা আরো ভয়াবহ।
: আমি যে কোন ছেলে হয়ে জন্মলাম না।
: ছেলে হয়ে জন্ম নিলে ঠিকই পারতাম কেউ আটকে রাখতে পারতো না
: এগুলো ছেলেদের কাজ ছেলেরা ভালো পারবে
: তুমি কি ছেলে নাকি মন যা চাইবে তাই করবে
: এখন বাজে কয়টা এখন বাড়ি ফিরেছো বা এই সময় বাইরে কেন যাচ্ছো?
: নিজের কাজ নিজে করতে শিখো তুমি পুরুষ না
: লেখাপড়া দিয়ে কি হবে বিয়ের পর তো সংসারই করতে হবে
: বিয়ে হয়ে গেছে লেখা পড়ার আর কি দরকার মন দিয়ে সংসার করো
: কি বাড়ির বউ বাইরে যাবে চাকরি করবে এ হতেই পারে না।
যে সকল প্রতিবন্ধকতা বিয়ের পর মেয়েদের পোহাতে হয়, একই সময় তা কোনো ছেলেকে পোহাতে হয় না। মেয়েরা আর কতো স্বপ্নের বোলি চড়াবে? আর কতো অন্ধকারে কাঁদবে? তাদের অপরাধ কি শুধু এতটুকুই যে তারা ছেলে হয়ে জন্ম নেয়নি!
এটা কি আমাদের নিজেদের সমস্যা নাকি সমাজের সমস্যা ঠিক বুঝতে পারি না। কিছু নিয়ম আমরা নিজেরা তৈরি করি আর কিছু সমাজ তৈরি করে। বাকিটা আমাদের কুসংস্কার। সব মিলিয়ে শোলআনাই পূর্ণ। এতে কি আমরা অন্যদের ঠকিয়ে চলেছি নাকি দিনের পর দিন নিজেরাই ঠকে যাচ্ছি? উত্তর আমি না আপনার বিবেক আপনাকে দিবে।
এটাই বিবেকের কাছে প্রশ্ন!
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬

