বিমানবন্দরের ঘটনায় প্রশংসিত দীপিকা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৮ পিএম, ২৩ জুন ২০১৯ রবিবার
ছবি: ইন্টারনেট
ক্যারিয়ারের শুরু থেকে নিয়ে এ পর্যন্ত বহু ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন বলিউডের বর্তমান সময়ের সবচেয়ে দামি নায়িকা দীপিকা পাডুকোন। এবার বিমানবন্দরে ঘটে যাওয়া একটি ঘটনার জন্য সেভাবেই প্রশংসিত হলেন রানি পদ্মাবত।
সম্প্রতি মুম্বাই বিমানবন্দর থেকে বাবা প্রকাশ পাডুকোনকে সঙ্গে নিয়ে বেঙ্গালুর যাচ্ছিলেন দীপিকা। গাড়ি থেকে নেমে সোজা নায়িকা ঢুকে পড়েন বিমানবন্দরে। ঠিক তখনই এক নিরাপত্তারক্ষী তার পরিচয়পত্র চেয়ে বসেন। প্রথমে বিষয়টা খেয়াল করেননি দীপিকা। পরে বুঝতে পেরে খুব বিনয়ের সঙ্গেই নিরাপত্তারক্ষীকে বলেন, ‘দেখবেন, সঙ্গেই আছে।’ এরপর তিনি নিরাপত্তারক্ষীকে পরিচয়পত্র দেখান।
সেই ঘটনারই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে প্রায় সকল নেটিজেনই দীপিকার এই আচরণের প্রশংসা করেছেন। সেলিব্রেটি হলেও কিছু ক্ষেত্রে নিয়ম সবার জন্য একই হওয়া উচিত- এমনটাই বলেছেন বেশিরভাগ নেটিজেন।
অন্যদিকে ওই নিরাপত্তারক্ষীরও প্রশংসা করেছেন অনেকে। কারণ দীপিকা সুপারস্টার বলে তার সঙ্গে তিনি বিশেষ ব্যবহার করেননি। নিজের দায়িত্ব তিনি সঠিক ভাবেই মেনে চলেছেন। পাশাপাশি বলেছেন, বিমানবন্দরে প্রবেশ করামাত্র সকলকেই পরিচয়পত্র দেখাতে হয়, তা তিনি যত গুরুত্বপূর্ণ ব্যক্তি হোন। দীপিকারও দেখাতে হবে এটাই স্বাভাবিক।
দীপিকা সদ্য শেষ করেছেন ‘ছপাক’ ছবির শুটিং। মেঘনা গুলজার পরিচালিত এ ছবিতে তিনি এসিড আক্রান্ত নারী লক্ষ্মী আগারওয়ালের ভূমিকায় অভিনয় করেছেন। গত বছর ‘পদ্মাবত’ মুক্তি পাওয়ার পর বিয়ে, তারপর থেকে নিয়ে এই প্রথম ক্যামেরার সামনে দাঁড়ালেন নায়িকা। দীপিকার ‘ছপাক’ চলতি বছরই মুক্তি পাওয়ার কথা রয়েছে।
-জেডসি
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব