বিমানের সিলেট-লন্ডন ফ্লাইট বাতিল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১১ পিএম, ৪ জানুয়ারি ২০২১ সোমবার
ছবি: সংগৃহীত
যুক্তরাজ্যে করোনাভাইরাসের যখন ঊর্ধ্বমুখী তখন লন্ডনগামী দুটি ফ্লাইট বাতিল ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফ্লাইট দুটি চলতি মাসের ২৩ ও ৩০ তারিখ সিলেট থেকে লন্ডনের উদ্দেশে উড়াল দেয়ার কথা ছিল। ইতোমধ্যেই ওই দুই ফ্লাইটের যাত্রীদের বাতিলের বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে।
সোমবার বিমানের ওয়েবসাইটে দেয়া নোটিশে হয়েছে, ২৩ ও ৩০ জানুয়ারির দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফ্লাইট দুটির ঢাকা থেকে সিলেট হয়ে লন্ডন যেত। আবার লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় আসার কথা ছিল। তবে ফ্লাইট বাতিলের কোনো কারণ উল্লেখ করেনি বিমান।
সম্প্রতি যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ধরন দ্রুত ছড়ানোর প্রেক্ষাপটে দেশটির সাথে বাংলাদেশের আকাশপথে যোগাযোগ সাময়িক বন্ধ করার বিষয়ে পরামর্শ দিয়েছিল সংসদীয় কমিটি। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।
যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন একটি ধরন শনাক্ত হওয়ার পর বিভিন্ন দেশ দেশটির সাথে বিমান যোগাযোগ বন্ধ করে দেয়।
বাংলাদেশে এই দাবি উঠলেও সরকার এখনও লন্ডনের ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত নেয়নি। তবে যুক্তরাজ্য থেকে আসা সবাইকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক করা হয়েছে।
রোববার এক অনুষ্ঠানে যুক্তরাজ্যগামী ফ্লাইট বন্ধের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছিলেন, কোনো দেশের সাথে বিমান যোগাযোগ বন্ধের কোনো সিদ্ধান্ত আপাতত নেই। স্বাস্থ্যবিধি মেনে বিমান যোগাযোগ অব্যাহত থাকবে।
-জেডসি
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট