ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ১৭:১২:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ: ডা. জুবাইদা ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

বিমান ছিনতাইচেষ্টা, নায়িকা সিমলাকে জিজ্ঞাসা করবে পুলিশ

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৬ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

বাংলাদেশ বিমানের ‘ময়ূরপঙ্খী’ উড়োজাহাজ ছিনতাইচেষ্টার ঘটনায় চিত্রনায়িকা সিমলাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা।

তিনি জানান, বাংলাদেশ বিমানের ‘ময়ূরপঙ্খী’ উড়োজাহাজ ছিনতাইচেষ্টার ঘটনার তদন্ত করা হচ্ছে। আর এই কারণে পুলিশ যাকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন মনে করবে, তার সঙ্গেই কথা বলবে। 

তিনি বলেন, পলাশ সম্পর্কে আরও তথ্য জানা দরকার। যেহেতু নায়িকা সিমলা তার স্ত্রী ছিলেন। তিনি পলাশ সম্পর্কে অনেক কিছুই জানেন। তাই তাকেও জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে।

এদিকে, বিমান ছিনতাইচেষ্টার ঘটনায় চট্টগ্রামের পতেঙ্গা থানায় দায়ের করা মামলার তদন্ত শুরু করেছে চট্টগ্রাম মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।

মামলার তদন্ত কর্মকর্তা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক রাজেশ বড়ুয়া সাংবাদিকদের জানান, তদন্তের প্রয়োজনে যাকে জিজ্ঞাসাবাদ করা ও যেখানে যাওয়া প্রয়োজন, সেখানে যাওয়া হবে। প্রয়োজনে নিহত পলাশের স্ত্রী ও পরিবারের সদস্যদের ডাকা হবে।

বর্তমানে শুটিংয়ের কারণে মুম্বাই অবস্থান করছেন ম্যাডাম ফুলি’খ্যাত এই নায়িকা। দেশে ফিরলেই তাকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। 

নিহত পলাশের দ্বিতীয় স্ত্রী ছিলেন চিত্রনায়িকা সিমলা। অবশ্য পরবর্তীতে সিমলা জানান, পলাশ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলায় চারমাস আগে তাকে তালাক দেন তিনি।