ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ১:১৫:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল

বিমান ছিনতাইয়ের ঘটনায় শিমলাকে জিজ্ঞাসাবাদ

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৫১ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে বিমান ছিনতাইয়ের ঘটনায় নিহত পলাশ আহমেদের দ্বিতীয় স্ত্রী চিত্রনায়িকা শামসুন নাহার শিমলাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। আজ বৃহস্পতিবার শিমলাকে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।

সকাল ১১টায় তিনি চট্টগ্রামে কাউন্টার টেররিজম ইউনিটে শিমলা হাজির হলে তাকে জিজ্ঞাসাবাদ করেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ বড়ুয়া।

শিমলা ভারত থেকে ফিরে বৃহস্পতিবার চট্টগ্রামে কাউন্টার টেররিজম ইউনিটে হাজির হন। তাকে বেলা ২টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়।

এ বিষয়ে শিমলা সাংবাদিকদের বলেন, পলাশ মানসিক ভারসাম্যহীন। কেন সে বিমান ছিনতাইয়ের চেষ্টা করেছেন তা বলতে পারব না। আগেই আমাদের আমাদের ডিভোর্স হয়েছিল। বিয়ের পর মনে হয়েছিল ওর মানসিক সমস্যা আছে। তাই বিরক্ত হয়ে ডিভোর্স দিয়েছিলাম।

গত ২৪ ফেব্রুয়ারি বিকেলে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ ঘিরে রাখে পুলিশ। উড়োজাহাজটি ছিনতাইয়ের চেষ্টা করা হয়। এমন খবর পাওয়ার পরই সেটি ঘিরে ফেলে পুলিশ ও র‌্যাব। উড়োজাহাজের ভেতরে একজন সন্দেহভাজন অস্ত্রধারী পাইলটকে জিম্মি করে রাখে। পরে তিনি নিহত হন।

ছিনতাই চেষ্টার শিকার হয়ে বাংলাদেশ বিমানের বিজি-১৪৭ নং ফ্লাইটটি দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছেড়ে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে গিয়ে জরুরি অবতরণ করে।

-জেডসি