ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ৩:১৮:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

বিমান বিধ্বস্তে পরিবারসহ মার্কিন সিনেটরের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০২ পিএম, ৩ অক্টোবর ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পরিবারসহ বিমান দূর্ঘটনায় নিহত হলেন মার্কিন সিনেটর ডগ লারসন। সোমবার (২ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছে দেশটির প্রশাসন। ছোট বিমানটির সব আরোহীর মৃত্যু হয়েছে জানিয়ে এক প্রতিবেদন প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যমে সিএনএন।

স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে অ্যারিজোনা থেকে ফিরছিলেন নর্থ ডাকোটার সিনেটর লারসন। জ্বালানির জন্য যাত্রাবিরতি দেয়া হয় ইউটাহ অঙ্গরাজ্যের ক্যানিয়ন-ল্যান্ডস এয়ারফিল্ডে। সেখান থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে বিধ্বস্ত হয় বিমানটি। প্রাণ যায় পাইলটসহ বাকি চারজনের।

রিপাবলিকান সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা ডেভিড হোগ এক ইমেইল বার্তায় জানান, সিনেটর ডগ লাসেন, তার স্ত্রী অ্যামি এবং তাদের দুই শিশু সন্তান রোববার সন্ধ্যায় ইউটাহে বিমান দুর্ঘটনায় মারা যান। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে শুরু হয়েছে তদন্ত। লারসনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মার্কিন রাজনীতিবিদরা।


উল্লেখ্য, ২০২০ সালে নর্থ ডাকোটা থেকে সিনেটর পদে নির্বাচিত হন ডগ লারসন।