ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ১৮:৫৩:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

বিয়ে করতে রাজি না হওয়া প্রেমিকার আত্মহত্যা  

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪২ পিএম, ২১ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজশাহীর তানোরে বিয়ে করতে রাজি না হওযায় বিষপানে আত্নহত্যা করেছেন এক প্রেমিকা। সেই ছাত্রী রাবিয়া খাতুন (১৬) বনগাঁ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।

এ ঘটনায় মৃতের পিতা বাদী হয়ে আত্মহত্যার প্ররোচণার অভিযোগে প্রেমিককে আসামি করে তানোর থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলার আসামি প্রেমিক চৈরখের গ্রামের আব্দুর রহিমের ছেলে ইমন (২০) কে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ।

মৃত শিক্ষার্থীর পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক চলে আসছিলো।

গত মঙ্গলবার (১৯ এপ্রিল) ওই ছাত্রীর পরিবারের কাছে তাদের প্রেমের বিষয়টি জানানো হয়। এসময় ওই ছাত্রীকে তার বাবা মা তার প্রেমিকের সঙ্গে বিয়ে দেওয়ার কথা জানান। সন্ধ্যায় প্রেমিকা তার প্রেমিককে বিয়ের বিষয়টি মোবাইল ফোনে জানালে প্রেমিক তার প্রেমিকাকে বিয়ে করবেন না বলে জানান।

এরই সূত্র ধরে রাত সাড়ে ১০টার দিকে প্রেমিকা তার প্রেমিকের ওপর অভিমান করে নিজ বাড়িতেই কীটনাশক পান করেন। এসময় নিজ ঘরে ওই ছাত্রীকে ছটফট করতে দেখে তার মা-বাবা কি হয়েছে জানতে চাইলে ওই ছাত্রী জানায় সে বিষপানে করেছেন। পরে তার বাবা মা ওই ছাত্রীকে তানোর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়ার পথে রাত ১টার দিকে সমাসপুর নামক স্থানে ওই ছাত্রীর মৃত্যু হয়।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, মৃত ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

তিনি বলেন, মৃত ওই শিক্ষার্থীর বাবার মামলায় প্রেমিক ইমনকে গ্রেপ্তার করে থানা হাজতে রাখা হয়েছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) তাকে আদালতে প্রেরণ করা হবে।