বিরতি ভেঙে অভিনয়ে ফিরলেন ঈশিতা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২৪ পিএম, ১ জুন ২০২১ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
এক সময়ের জনপ্রিয় মডেল ও নাট্য অভিনেত্রী রুমানা রশিদ ঈশিতা বর্তমানে অভিনয়ে অনেকটাই অনিয়মিত। তিনি শেষ ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন গত বছরের শুরুর দিকে। অভিনয় করেছিলেন দুটি টিভি নাটকে। দেড় বছরের বিরতি কাটিয়ে সম্প্রতি আবারও ক্যামেরার সামনে দাঁড়ালেন ঈশিতা।
তবে এবার নাটক নয়, অভিনয় করলেন ‘নট আউট’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। ইতোমধ্যে চলচ্চিত্রটির শুটিং শেষ হয়েছে। এটি পরিচালনা করেছেন ‘বড় ছেলে’ খ্যাত জনপ্রিয় নাট্য নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। এই প্রথম আরিয়ানের নির্দেশনায় কাজ করলেন ঈশিতা। এখানে তার সহশিল্পী খাইরুল বাসার। আরও আছেন ওয়াহিদা মল্লিক জলি।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নট আউট’ সম্পর্কে ঈশিতা জানান, ‘বেশকিছু দিন পর নতুন কাজ করলাম। প্রায় দেড় বছর তো হবেই। এখন দেশে করোনার যে পরিস্থিতি, তাতে কাজ করতে খুবই ভয় পাই। তার পরও ভয়ে ভয়ে কাজটা করেছি। এটা খুবই সুন্দর একটা পারিবারিক গল্পের কাজ। আমার খুবই ভালো লেগেছ।’
নির্মাতার প্রশংসা করে ঈশিতা বলেন, ‘আরিয়ানের সঙ্গে এটা আমার প্রথম কাজ। সে খুবই জনপ্রিয় একজন নির্মাতা। খুব ধরে ধরে কাজ করে। খুবই সুন্দর ও গোছানো কাজ তার। আমার অনেক ভালো লেগেছে তার সঙ্গে কাজ করতে পেরে। তার টিমের সবার এফোর্ট এবং আন্তরিকতায় আমি মুগ্ধ।
প্রসঙ্গত, নব্বইয়ের দশক ও এক বিংশ শতাব্দীর জনপ্রিয় টিভি তারকা ঈশিতা অভিনয়ের পাশাপাশি নৃত্য এবং গানেও পারদর্শী। যদিও কোনো মাধ্যমেই তাকে এখন খুব একটা দেখা যায় না। কাজ করেন বেছে বেছে। মাঝে আবার করোনার কারণে ছিলেন ঘরবন্দি। সেই বন্দিদশা থেকে বেরিয়ে আবার ক্যামেরার সামনে ফেরায় খুশি ঈশিতার ভক্তরা।
-জেডসি
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা









