বিরল সূর্যগ্রহণ শুরু, প্রথম সাক্ষী হলো যে দেশ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৭ পিএম, ৯ এপ্রিল ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
অবশেষে বিরল সূর্যগ্রহণ শুরু হয়েছে। উত্তর আমেরিকার প্রথম দেশ হিসেবে মেক্সিকোতে এটি দেখা গেছে। তবে তা আংশিকভাবে। ধারণা করা হচ্ছে, দেশটির মাজাতলানে ১ ঘণ্টার মধ্যে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের দর্শন মিলবে। বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়, উত্তর আমেরিকা অঞ্চলের ওপর দিয়ে যাবে বিরল সূর্যগ্রহণ। অর্থাৎ যুক্তরাষ্ট্র, কানাডা, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এর দেখা মিলবে। তবে তা আংশিকভাবে। তাই মেক্সিকো নিয়ে মানুষের কৌতুহল বেশি। এ নিয়ে রীতিমতো রোমাঞ্চিত তারা। কারণ, শুধু দেশটিতেই পূর্ণ সূর্যগ্রহণের দেখা মিলবে।
মেক্সিকোর নাগরিকদের পূর্বপুরুষরা আকাশ পর্যবেক্ষক সমাজের অংশ ছিলেন। দেশটির প্রাচীন মায়া ও অ্যাজটেক সভ্যতার মানুষ নক্ষত্ররাজি, চাঁদ, সূর্যের বিভিন্ন অবস্থান দেখে ধর্মীয় আচারাদি পালন করতেন। এসবের শক্তি নিয়ে নানারকম বিশ্বাসও পোষণ করতে তারা।
অতীতে সূর্যগ্রহণ সম্পর্কে জানতেন মেক্সিকানরা। সেই সঙ্গে এর ভবিষ্যদ্বাণীও করতে পারতেন। বর্তমানে এরকম হাজার হাজার নিদর্শন আছে দেশটিতে।
সাধারণত, সূর্যগ্রহণের স্থায়িত্ব ও দৃশ্যমানতা নির্ভর করে ভৌগোলিক অবস্থানের ওপর। এটি ৭ দশমিক ৫ মিনিট পর্যন্ত স্থায়ী হবে। বিজ্ঞানীদের মতে, গত ৫০ বছরের মধ্যে এবারে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দীর্ঘতম। সর্বশেষ ১৯৭৩- এ রকম দীর্ঘ দেখা গিয়েছিল।
মূলত পৃথিবী ও সূর্যের মধ্যে চাঁদ অবস্থান করলে গ্রহণ হয়। চাঁদের অবস্থান অনুযায়ী, সূর্যগ্রহণের ধরণ নির্ভর করে। উপগ্রহটির ছায়ায় সূর্য পুরোপুরি ঢেকে গেলে তাকে পূর্ণগ্রাস গ্রহণ বলা হয়। সেটিই হতে চলেছে।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক






