ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ১:০২:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

‘বিলডাকিনী’তে মোশারফের সাথে কলকাতার পার্নো

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৫৬ এএম, ২৭ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

‘বিলডাকিনী’ ছবিতে অভিনয় করছেন পার্নো মিত্র। পরিচালনায় ফজলুল কবীর তুহিন। ইতিমধ্যে ছবির অনেকটা অংশের শ্যুটিং হয়ে গেছে। পরিচালক জানিয়েছেন, নওগাঁ জেলার বিভিন্ন লোকেশনে সিনেমার শ্যুটিং চলছে। গত ১৮ জানুয়ারি থেকে শ্যুটিংয়ে যোগ দিয়েছেন পার্নো। 

অনেক আগেই শ্যুটিংয়ে যোগ দেওয়ার কথা ছিল অভিনেত্রীর। কিন্তু করোনা আক্রান্ত হওয়ার কারণে বাংলাদেশে আসা পিছিয়ে যায় পার্নো মিত্রের। নূরদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস ‘বিলডাকিনী’ অবলম্বনে তৈরি হচ্ছে এই সিনেমা। পার্নোর চরিত্রের নাম হনুফা। এই হনুফার জীবন-সংগ্রামকে আবর্ত করেই তৈরি হচ্ছে সিনেমাটি। ছবিতে পার্নোর সঙ্গে অভিনয় করছেন দুই বাংলার প্রিয় অভিনেতা মোশারফ করিম।

সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ছবির সহ অভিনেতা মোশারফ করিম সম্পর্কে বলতে গিয়ে পার্নো বলেন, ‘খুবই হেল্পফুল একজন অভিনেতা মোশারফ করিম। তিনি অভিনয় দারুণ বোঝেন। তার সঙ্গে আগে কোনো কাজ না করলেও তার অভিনয় দেখেছি। অসাধারণ একজন অভিনেতা’। 

তিনি আরও বলেন, 'মোশারফ করিমের অনেক নাটক দেখেছি। ‘টেলিভিশন’ সিনেমাটাও দেখা। যখন শুনেছি বিলডাকিনী-তে তিনি অভিনয় করছেন, আমি খুবই এক্সাইটেড হয়েছিলাম। এ ক'দিন কাজের অভিজ্ঞতায় ভালো করে বুঝেছি মোশারফ করিম কত ব্রিলিয়ান্ট অ্যাক্টর। উনি দারুণ মানুষও'। 

ছবিটির শুটিং চলছে ২৫ জানুয়ারি পর্যন্ত। পার্নো মিত্র এর আগে একটি বাংলাদেশের ছবিতে অভিনয় করেছেন। পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ সিনেমায় অভিনয় করেন তিনি।