বিশাল সংগ্রহ গড়েও হারলো বাংলাদেশ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪২ এএম, ৪ ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার
ফাইল ছবি
টানা দ্বিতীয় সেঞ্চুরিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে বড় সংগ্রহ এনে দিলেন আরিফুল ইসলাম। কিন্তু তার এই সেঞ্চুরিও গেলো বৃথা। গত যুব বিশ্বকাপের চ্যাম্পিয়ন বাংলাদেশ এবার ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করলো।
অ্যান্টিগায় বৃহস্পতিবার রাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৯৩ রান করেও ২ উইকেটে হেরে গেছে বাংলাদেশের যুবারা। এই হারে টুর্নামেন্টে অষ্টম হলো বর্তমান চ্যাম্পিয়নরা।
২৯৪ রানের বড় লক্ষ্য ছুড়ে দেওয়ার পর ১৭৬ রানে দক্ষিণ আফ্রিকার ৫ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। কিন্তু ডোয়াইড ব্রেভিস দুর্দান্ত এক সেঞ্চুরিতে (১৩০ বলে ১৩৮) ম্যাচ বের করে নেন।
সেঞ্চুরিয়ান এই ব্যাটারকে আউট করার পর ২৮৩ রানে ৮ উইকেট নিয়ে সম্ভাবনা জাগিয়েছিল যুবারা। কিন্তু শেষ রক্ষা হয়নি। ৭ বল হাতে রেখে ২ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে প্রোটিয়ারা।
বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নেন রিপন মন্ডল, মুশফিক হাসান আর এসএম মেহরব।
এর আগে কলিডজ ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমে আরিফুলের সেঞ্চুরিতে ভর করে ৮ উইকেট হারিয়ে ২৯৩ রানের সংগ্রহ দাঁড় করায় যুবারা।
টানা দ্বিতীয় সেঞ্চুরি করে আরিফুল ইসলাম আউট হয়েছিলেন ১০২ রান করে। টস জিতে ব্যাট করতে নেমে দুই ওপেনার মাহফিজুল ইসলাম এবং প্রান্তি নওরোজ নাবিল ৫৭ রানের জুটি গড়েন।
মাহফিজুল ইসলাম ৩১ বলে ২৯ রান করে আউট হয়ে গেলে মাঠে নামেন আইচ মোল্লা। কিন্তু তিনিও আউট হয়ে যান মাত্র ১ রান করে। অথচ বল খেলেছিলেন ১৫টি।
এরপর মাঠে নামেন আরিফুল ইসলাম। মোহাম্মদ ফাহিম, এসএম মেহেরাবকে নিয়ে মাঝারি মানের দুটি জুটি গড়েন তোলেন তিনি। ৩২ বলে ৩৬ রান করে আউট হন মোহাম্মদ ফাহিম। এসএম মেহেরাবও আউট হন ৩৬ রান করে। তাহজিবুল ইসলাম ৪ রান করেন। রিপন মন্ডল অপরাজিত থাকেন ১৪ রানে।
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল



