ঢাকা, সোমবার ২৩, মার্চ ২০২৬ ১৬:১৬:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার

বিশেষ দু’টি শর্তে রাজি হলেই সিনেমা করেন পল্লবী

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১০ পিএম, ১৬ ডিসেম্বর ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতের দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। যিনি তার প্রতিটি সিনেমাতেই থাকেন সাদামাটা লুকে। নিজের মুখের কোনো দাগ তিনি মেকআপ দিয়ে ঢাকেন না।

২০১৯ সালে ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনের প্রস্তাব ফিরিয়ে দিয়ে আলোচনায় এসেছিলেন মালায়ালম ইন্ডাস্ট্রির নায়িকা সাই পল্লবী। পরবর্তীতে একটি শপিংমলের বিজ্ঞাপনের প্রস্তাব ফিরিয়ে আবারো আলোচনায় আসেন তিনি। ‘ফিদা’, ‘প্রেমাম’, ‘কালি’সহ বেশ কিছু দর্শকপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি।

সিনেমায় অভিনয়ের ক্ষেত্রে বিশেষ দুটি শর্ত মেনে চলেন সাই পল্লবী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার দুটি শর্ত আছে, যা কোনো সিনেমাতেই ভাঙতে চাই না। আমি ছোট ও আঁটসাঁট পোশাক পরতে চাই না। অন্য শর্ত হলো, পর্দায় চুম্বন দৃশ্য করব না।’

এই অভিনেত্রী জানান, একবার তাকে পর্দায় চুম্বন দৃশ্য করতে অনুরোধ জানানো হয়। একটি রোমান্টিক দৃশ্যে নায়কের ঠোঁটে চুমু খেতে বলেন পরিচালক। কিন্তু সরাসরি না করেছিলেন তিনি। এই অভিনেত্রী জানান, পর্দায় চুম্বন দৃশ্যে তিনি স্বস্তিবোধ করেন না।

সাই পল্লবী মনে করেন, মি টু আন্দোলনের কারণেই এ ধরনের পরিস্থিতি থেকে নিজেকে সহজে বাঁচাতে পেরেছেন তিনি।

খুব শিগগির ‘পাবা কাদাইগাল’ নামে একটি অ্যান্থলজি সিনেমায় দেখা যাবে সাই পল্লবীকে। চারটি গল্প নিয়ে নির্মিত এই সিনেমায় আরো অভিনয় করছেন- অঞ্জলী, গৌতম বাসুদেবা মেনন, কালিদাস জয়রাম, কাল্কি কোয়েচলিন, প্রকাশ, সান্তনু ভাগ্যরাজ প্রমুখ। ১৮ ডিসেম্বর নেটফ্লিক্সে এটি মুক্তি পাবে।

-জেডসি