বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে থাকছে বাংলাদেশও
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৫ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
আর মাত্র ৯ দিন পরই ভারতের মাটিতে শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। ১০ দলের অংশগ্রহণে এবার আয়োজিত হবে বৈশ্বিক ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই। টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৮ দল ইতোমধ্যে নিজেদের বিশ্বকাপ খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে। তবে এখনও দল ঘোষণা করেনি বাংলাদেশ ও শ্রীলঙ্কা।
আগামী ৫ অক্টোবর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে অবশ্য এর একদিন পর, ৭ অক্টোবর। ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। তবে আহমেদাবাদে হতে যাওয়া উদ্বোধনী ম্যাচেও থাকছে বাংলাদেশ।
সোমবার (২৫ সেপ্টেম্বর) বিশ্বকাপের ম্যাচ পরিচালনার জন্য ম্যাচ অফিসিয়ালদের নাম প্রকাশ করেছে আইসিসি। এবার আইসিসি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
গত আসরের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ড উদ্বোধনী ম্যাচে চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা ও নিতিন মেনন। টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন পল উইলসন। আর ম্যাচ রেফারি থাকবেন জাভাগাল শ্রীনাথ।
প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডে বিশ্বকাপে ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন শরফুদ্দৌল্লা। আইসিসি থেকে প্রথম পর্বের ৪৫টি ম্যাচেরই আম্পায়ার, টিভি আম্পায়ার ও চতুর্থ আম্পায়ার ঘোষণা করা হয়েছে। তবে সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ আম্পায়ারদের নাম প্রকাশ করা হবে প্রথম পর্বের শেষে।
আরও পড়ুন: মাহমুদউল্লাহকে নিয়েই চূড়ান্ত বাংলাদেশের বিশ্বকাপ দল!
প্রথম পর্বে পাঁচ ম্যাচে চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন শরফুদ্দৌল্লা। আগামী ৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা ম্যাচ, ১৫ অক্টোবর ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচ, ২৫ অক্টোবর অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস ম্যাচ, ২৮ অক্টোবর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচ এবং ৩ নভেম্বর নেদারল্যান্ডস-আফগানিস্তান ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন শরফুদ্দৌলা। তিনি এখন পর্যন্ত ১৫৯টি আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং করেছেন।
বিশ্বকাপের আগে গুয়াহাটিতে বাংলাদেশ-ইংল্যান্ড আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচেও আম্পায়ার থাকবেন ১৯৯৪ সালে আইসিসি ট্রফিতে বাংলাদেশের হয়ে খেলা শরফুদ্দৌলা।
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে











