বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি ফ্রান্স
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৬ এএম, ১৫ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপের একেবারে শেষ লগ্নে এসে দাঁড়িয়েছে। কাতারের মরুর বুকে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট পেয়েছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। এবার ২-০ গোলের ব্যবধানে মরক্কোর স্বপ্ন ভেঙে দিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিলো বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স।
আগামী রোববার (১৮ ডিসেম্বর) ফিফা বিশ্বকাপের ২২তম আসরের শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে ফ্রান্স। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি।
লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা কাতার বিশ্বকাপসহ তারা ছয়বার (১৯৩০, ১৯৭৮, ১৯৮৬, ১৯৯০, ২০১৪ ও ২০২২) ফাইনালে জায়গা করে নেয়। এর মধ্যে বিশ্বকাপের শিরোপা দুইবার উঁচিয়ে ধরেছিল লে আলবিসেলেস্তেরা। সর্বপ্রথম ১৯৭৮ সালে ঘরের মাটিতে বিশ্বকাপের শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এরপর ১৯৮৬ সালে ডিয়াগো ম্যারাডোনার একক নৈপুণ্যে সর্বশেষ চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। এরপর ৩৬ বছর পেরিয়ে গেলেও শিরোপা স্বাদ পাওয়া হয়নি আকাশি নীল শিবিরের।
অন্যদিকে ইউরোপের দেশ ফ্রান্স এবারের বিশ্বকাপসহ চারবার (১৯৯৮, ২০০৬, ২০১৮ ও ২০২২) বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয়। যেখানে তারা ১৯৯৮ সালের বিশ্বকাপে বর্তমানে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমের অধিনায়কত্বে প্রথমবার বিশ্বকাপের শিরোপা জেতে। এরপর ২০০৬ সালের ফাইনালে ইতালির কাছে টাইব্রেকারে পরাজিত হয় তারা। এরপর গত ২০১৮ রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে পরাজিত করে শিরোপা জেতে। ফলে ইতালি ও ব্রাজিলের পর টানা দুইবার বিশ্বকাপ জয়ের হাতছানি দিচ্ছে কিলিয়ান এমবাপ্পেদের সামনে।
গত বিশ্বকাপেই নকআউট রাউন্ডের শেষ ষোলোর ম্যাচে ফ্রান্সের ৪-৩ গোলের ব্যবধানে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। সময়ের সেরা কিংবা তর্কসাপেক্ষে সর্বকালের সেরা মেসি কি অধরা বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরতে পারবে, নাকি আবারও ট্রফি উঠবে এমবাপ্পের হাতে। তা জানার জন্য অন্তত অপেক্ষা করতে হবে ১৮ ডিসেম্বরে লুসাইলের ফাইনাল পর্যন্ত।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক











