বিশ্বকাপে টানা ফিফটিতে রেকর্ড ফারজানার
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৮ এএম, ১৪ মার্চ ২০২২ সোমবার
ফাইল ছবি
নারী ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে অর্ধশতক হাঁকিয়ে ইতিহাস গড়েছিলেন ফারজানা হক পিঙ্কি। টাইগ্রেসদের হয়ে প্রথম ব্যাটার হিসেবে বিশ্বকাপের মঞ্চে ফিফটি করেছিলেন এই ব্যাটার।
নিউজিল্যান্ডের পর পাকিস্তানের বিপক্ষেও ফিফটির দেখা পেয়েছেন বাংলাদেশের এই ইনফর্ম ব্যাটার। টানা ফিফটিতে বাংলাদেশের হয়ে নতুন রেকর্ড গড়েছেন ফারজানা। টাইগ্রেসদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রানের মালিক বনে গেলেন ফারজানা।
পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে টাইগ্রেসদের পক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ রান ছিল রুমানা আহমেদের। এই ব্যাটার করেছিলেন ৯১৫ রান। দ্বিতীয় স্থানে থাকা ফারজানার নামের পাশে ছিল ৯০১ রান।
তবে পাকিস্তানের বিপক্ষে ফিফটি করে রুমানাকে পেছনে ফেলেন ফারজানা। পাকিস্তানের বিপক্ষে তিন নামা ফারজানা করেন ৭১ রান। এই ব্যাটারের মোট রান হলো ৯৭২ রান। এই ব্যাটারের অর্ধশতকে পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে দলীয় সর্বোচ্চ ২৩৪ রান তোলে বাংলাদেশ।
এদিকে এর আগে সর্বোচ্চ ৯১৫ রান করা রুমানা পাকিস্তানের বিপক্ষে করতে পারেন মাত্র ১৬ রান। ৯৩১ রান নিয়ে ফারজানার কাছে জায়গা হারালেন এই ব্যাটার।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের পাশাপাশি সর্বোচ্চ ফিফটির মালিকও ফারজানা। ডানহাতি এই ব্যাটারের আছে ৯টি ফিফটি। বিশ্বকাপ ওয়ার্ম আপ ম্যাচেও পাকিস্তানের বিপক্ষে ৭১ রান করেন ফারজানা। এদিকে ফিফটির তালিকায় টাইগ্রেসদের হয়ে দ্বিতীয় স্থানে আছেন রুমানা। এই ব্যাটারের নামের পাশে আছে ৫টা ফিফটি।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী











