ঢাকা, বুধবার ১৭, জুন ২০২৬ ২:২২:৪০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে লড়াকু সেনেগালের সামনে শক্তিধর ফ্রান্স আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল ভুল নয়: স্বাস্থ্যমন্ত্রী রামিসা হত্যা: আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ বিশ্বকাপে প্রথম ম্যাচেই স্পেনকে রুখে দিয়ে কেপ ভার্দের ইতিহাস ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে শীর্ষে দিল্লি তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিশ্বকাপে প্রথম ম্যাচেই স্পেনকে রুখে দিয়ে কেপ ভার্দের ইতিহাস

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৫ এএম, ১৬ জুন ২০২৬ মঙ্গলবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

আফ্রিকার মহাদেশর ছোট্ট দেশ কেপ ভার্দে।পাঁচ লক্ষের কম জনসংখ্যার দেশের বিশ্বকাপে অভিষেকই ছিল এক রুপকথার অর্জন। তবে সেই কেপ ভার্দে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অর্জন করে ফেলল স্বপ্নের মত কিছু।উজ্জীবিত ফুটবলে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিয়েছে দলটি।গোল উৎসবের আশায় মাঠে নামা স্প্যানিশরা ভার্দের দুর্ভেদ্য রক্ষণ ভেদ করে পায়নি একটিও গোল।

আটলান্টায় মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে সোমবার ‘এইচ’ গ্রুপের প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।মাঠের লড়াইয়ে বলের দখল পুরোপুরি স্পেনের নিয়ন্ত্রণেই ছিল। তবে গোলের দেখা পায়নি তারা। প্রথমার্ধের শেষ দিকে এসে একের পর এক আক্রমণ করে তারা। তোরেস গোল করার এক সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন, তার শটটি প্রতিহত হয় ক্রসবারে লেগে।

এছাড়া প্রথমার্ধে দুর্দান্ত পারফর্ম করেছেন কেপ ভার্দের ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনিয়া। বেশ কয়েকটি সেভ দিয়েছেন তিনি। 

প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে তোরেস ও লাপোর্তের দুটি নিশ্চিত আক্রমণ নষ্ট করে দেয় কেপ ভার্দের ডিফেন্স। এতেই গোলশূন্য থেকেই বিরতিতে যেতে হয় স্প্যানিশদের। 

বিরতি থেকে ফিরেও আক্রমণ অব্যাহত রাখে স্পেন। তবে কেপ ভার্দের ডিফেন্স ভাঙতে ব্যর্থ হয় তারা। গোলের আশায় ম্যাচের ৭১ মিনিটে মিকেল মেরিনোর বদলি হয়ে মাঠে নামেন লামিনে ইয়ামাল। 

এরপর একের পর এক আক্রমণ করেও ডেকলক ভাঙতে ব্যর্থ হয় স্পেন। অন্যদিকে, কাউন্টার অ্যাটাকে কিছু সুযোগ তৈরি করে কেপ ভার্দে। তবে সুবিধা করতে পারেনি তারা। শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়ে দু'দল।