ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ২২:১৯:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

বিশ্বকাপ খেলতে আজ ভারত যাচ্ছে টিম টাইগার্স

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৯ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২৩ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নানা নাটকীয়তার পর তামিম ইকবালকে ছাড়াই ১৫ জনের বিশ্বকাপ দল ঘোষণা করলো বিসিবি। পরীক্ষা-নীরিক্ষা শেষে দলে নেয়া হয়েছে মহমুদুল্লা রিয়াদকে। আজ ভারতের বিমান ধরছে টিম টাইগার্স। 

বিশ্বকাপ দল ঘোষণা নিয়ে কম জল ঘোলা হয়নি। গত কয়েকদিন ধরেই ক্রিকেট পাড়ায় নানা গুঞ্জন। সংবাদ সম্মেলনে তামিম জানিয়েছিলেন পুরোপুরি ফিট নন তিনি। এরপরই নাটকের শুরু।
শেষ পর্যন্ত আইসিসির বেধে দেয়া সময়ের একেবারে শেষ সময়ে এসে বিশ্বকাপের দল জানিয়ে দিলে বিসিবি। নির্বাচকদের সংবাদ সম্মেলনে ঘুরেফিরেই আসলো তামিমের বাদ পড়ার প্রসঙ্গটি। প্রধান নির্বাচন জানালেন, আলাপ আলোচনার ভিত্তিতেই সিদ্ধান্তটি এসেছে।

এই দলের প্রতি সমর্থন জানানোর আহ্বান জানান প্রধান নির্বাচক। 

বিশ্বকাপের নেতৃত্বে যথারীতি সাকিব। তার ডেপুটি নাজমুল হোসেন শান্ত। অন্যরা হলে মুশফিকুর রহিম, লিটন দাস, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, তানজিদ হাসান, তানজিম হাসান ও মাহমুদউল্লাহ।

এদিনই বিশ্বকাপের জার্সি উন্মোচন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির এক ভিডিওত জার্সি উন্মোচনের চিত্রটি প্রকাশ করা হয়। জার্সি হাতে ভিডিওতে নিজেদের অনুভূতি জানান ক্রিকেটাররা।

আজ বুধবার ভারতের বিমান ধরবে বাংলাদেশের বিশ্বকাপ দল।  

ভারতে পৌঁছে বিশ্বকাপ শুরুর আগে আগামী ২৯ সেপ্টেম্বর ও ২ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ধর্মশালায় ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে  বিশ্বকাপ মিশন শুরু করবে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন  বাংলাদেশ।