বিশ্বকাপ ফাইনাল ঘিরে ঢাকায় র্যাব-পুলিশের নিরাপত্তা জোরদার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৫৩ পিএম, ১৮ ডিসেম্বর ২০২২ রবিবার
ফাইল ছবি
কাতারে চলমান বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলাকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। খেলাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের পাশাপাশি কাজ করবে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নও (র্যাব)।
পুলিশ বলছে, রাতে ঢাকা শহরের যতগুলো স্পটে বড় পর্দায় খেলা দেখানো হবে সবগুলো স্পটে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে। ফুটবল খেলাকে কেন্দ্র করে কেউ যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য সজাগ থাকবে পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এ কে এম হাফিজ আক্তার প্রতিবেদককে বলেন ,রাজধানীতে যতগুলো স্পটে বড় পর্দায় খেলা দেখানো হবে সবগুলোতে পুলিশ মোতায়েন থাকবে। ঢাকার ৮ বিভাগের ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে তারা যেন পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেন।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন প্রতিবেদককে বলেন, র্যাবের রুটিন পেট্রোল ও চেকপোস্ট থাকবেই। পাশাপাশি ফুটবল খেলাকেন্দ্রিক নাশকতা, সহিংসতা কিংবা সংঘাতের কোনো তথ্য পাওয়া গেলে র্যাবের পর্যাপ্ত ফোর্স মুভ করবে।
এদিকে কাতারে চলমান বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে বিভিন্ন পক্ষ-বিপক্ষের সংঘাত-হানাহানিতে এ পর্যন্ত সারাদেশে অন্তত চারজন খুন হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
রাজধানীর যেসব স্পটে বড় পর্দায় দেখানো হবে ফাইনাল
মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের উদ্যোগে ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুটি ও হাজী মুহম্মদ মুহসীন হলের মাঠে একটি ডিজিটাল স্ক্রিন বসানো হয়েছে।
টিএসসি ছাড়াও রাজধানীর আরও কিছু জায়গায় বড় পর্দায় বিশ্বকাপ দেখানো হচ্ছে। এর মধ্যে রয়েছে- মতিঝিলে বাফুফে ভবনের সামনের লন, ধানমন্ডির রবীন্দ্র সরোবর, উত্তরা রবীন্দ্র সরণি, মানিক মিয়া অ্যাভিনিউ, হাতিরঝিলে মুজিব চত্বর, গুলশান-২ নগর ভবন, মোহাম্মদপুর বছিলার লাউতলা খালসংলগ্ন মাঠ, প্যারিস রোডসংলগ্ন মাঠ, কাচকুড়া কলেজ মাঠ, শ্যামলী পার্ক, খিলগাঁও তালতলা মার্কেট, সরকারি তিতুমীর কলেজ চত্বর ও বসুন্ধরা সিটি শপিংমলের সামনে।
এছাড়া পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক, মতিঝিলের মধুমতি সিনেমা হলে বড় পর্দায় খেলা দেখা যাবে।
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ



