বিশ্বজুড়ে অচল হওয়া সাইটগুলো আবার সচল
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২৮ এএম, ৩১ অক্টোবর ২০২৫ শুক্রবার
ছবি: সংগৃহীত
বিশ্বজুড়ে কয়েক ঘণ্টা ধরে মাইক্রোসফটের প্রযুক্তিগত বিভ্রাটে হিথ্রো বিমানবন্দর, ন্যাটওয়েস্ট ব্যাংক, মাইনক্রাফটসহ অসংখ্য ওয়েবসাইট অচল হয়ে পড়েছিল। গত বুধবার রাতে মাইক্রোসফট ঘোষণা দেয়, তারা সমস্যার সমাধান করেছে এবং এখন বেশিরভাগ ওয়েবসাইট আবার চালু হয়েছে।
মাইক্রোসফটের ক্লাউড সার্ভিস অ্যাজুর বুধবার বিকেল ৪টার দিকে কিছু সার্ভিসে “ডিএনএস সমস্যা” শনাক্ত করে। যার প্রভাবে বিশ্বব্যাপী ওয়েবসাইটগুলো ধীরে ধীরে অচল হয়ে পড়ে।
ডাউনডিটেক্টর জানায়, কয়েক ঘণ্টা ধরে বিভিন্ন দেশে হাজার হাজার ব্যবহারকারী ওয়েবসাইট প্রবেশে সমস্যার মুখে পড়েন।
ত্রুটির সময় মাইক্রোসফট ৩৬৫–এর ব্যবহারকারীরাও আউটলুকসহ বিভিন্ন সার্ভিসে বিলম্ব ও সংযোগ ত্রুটির সম্মুখীন হন। কিছু ব্যবহারকারী জানান, মাইক্রোসফটের সার্ভিস স্ট্যাটাস পেজেও প্রবেশ করা যাচ্ছিল না। এরপর অনেকে এক্স–এ আপডেট দিচ্ছিলেন।
কিছু ওয়েবপেজে ব্যবহারকারীরা ‘Uh oh! Something went wrong with the previous request.’ বার্তাও পান।
ত্রুটির কারণে স্কটিশ পার্লামেন্টের অনলাইন ভোটিং সিস্টেমও অচল হয়ে যায়। ফলে ভূমি সংস্কার আইন নিয়ে নির্ধারিত বিতর্ক স্থগিত করতে হয়। পার্লামেন্ট সূত্র জানায়, এই সমস্যাটিও মাইক্রোসফট বিভ্রাটের সঙ্গে সম্পর্কিত।
ব্রিটেনে হিথ্রো বিমানবন্দর, ন্যাটওয়েস্ট ব্যাংক, আসদা, এমঅ্যান্ডএস, মোবাইল অপারেটর ওটু, আর যুক্তরাষ্ট্রে স্টারবাকস ও ক্রোগার- এসব প্রতিষ্ঠানের ওয়েবসাইটেও এর প্রভাব পড়ে।
যুক্তরাষ্ট্রের আইন বিশেষজ্ঞ লিসা ওয়েব বলেন, “যাদের পেমেন্ট ব্যর্থ বা বিলম্বিত হয়েছে, তারা প্রমাণ রেখে দিন। প্রয়োজনে ক্ষতিপূরণের দাবি করতে পারবেন।”
বিশ্লেষকরা সতর্ক করেছেন, অ্যাজুর এখন বিশ্বের প্রায় ২০ শতাংশ ক্লাউড মার্কেট নিয়ন্ত্রণ করে। যা পুরো ইন্টারনেটকেই একক প্ল্যাটফর্মের ওপর নির্ভরশীল করে তুলছে।
রয়্যাল হলোওয়ে বিশ্ববিদ্যালয়ের ড. সাকিব কাকভি বলেন, ‘অর্থনৈতিক কারণে অনেক প্রতিষ্ঠান মাইক্রোসফট, অ্যামাজন বা গুগলের ওপর নির্ভর করছে- যা ঝুঁকিপূর্ণ। বড় সমস্যা হলে একটির সমস্যা হলেই শত শত সিস্টেম একসঙ্গে অচল হয়ে পড়ে।’
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার


