বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ২২৯৯৩, আক্রান্ত ৫ লাখ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৩ এএম, ২৭ মার্চ ২০২০ শুক্রবার
ছবি: ইন্টারনেট
ভয়াবহ হয়ে উঠেছে করোনা পরিস্থিতি। মহামারিটি এরই মধ্যে বিশ্বের ২০০ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৫ লাখ ১০ হাজার ১০৮ জন। মারা গেছেন ২২ হাজার ৯৯৩ জন। আর সুস্থ হয়েছেন এক লাখ ২০ হাজার ৯৮৩ জন।
ইতালিতে ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে আবারও ৭১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে হাজার ৮ হাজার ১৬৫ জনে। একদিনে নতুন আক্রান্ত ৬ হাজার ১৫৩। দেশটিতে গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা ৩ হাজার ৬১২। চিকিৎসা শেষে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ৩৬১।
স্পেনে গত ২৪ ঘণ্টায় আরও ৭১৮ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এই নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৩৬৫ জন।এছাড়া, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৮ হাজার ২ শ ৭১ জন আক্রান্ত হয়েছে। সেখানে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ৫৭ হাজার ৭৮৬ জন।
এখন পর্যন্ত ৩ হাজার ২৮৭ প্রাণহানিতে তৃতীয় স্থানে আছে করোনার উৎপত্তিস্থল চীন। আর চতুর্থ স্থানে আছে ইরান, সেখানে মারা গেছেন ২ হাজার ২৩৪ জন। পঞ্চম স্থানে আছে আরেক ইউরোপীয় দেশ ফ্রান্স। এখন পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা এক হাজার ৩৩১ জন।
এদিকে, বিশ্বের মধ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন সবচাইতে বেশি যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ভাইরাসটির উৎপত্তিস্থল চীনকে ছাড়িয়ে গেছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ৮৩৬। যা চীন ও ইতালির চেয়ে বেশি।
এছাড়া, বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত দেশে মারা গেছেন ৫ জন, আক্রান্ত হয়েছেন ৪৪ জন। সুস্থ হয়েছেন ১১ জন।
-জেডসি
- আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ২৬ কারখানা বন্ধ ঘোষণা
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- রানীর দিঘির পাড়: জমে আছে কত ইতিহাস, কত স্মৃতি
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- ঢাকার ছয় রুটে কাল থেকে চলবে ছয় কোম্পানির বাস
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ








