বিশ্বব্যাপী করোনায় প্রাণ হারালো ১৩ হাজার ৫০ জন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৪ এএম, ২২ মার্চ ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাস (কোভিড-১৯) নিয়ে বিশ্বব্যাপী আতঙ্কের মাত্রা এখন তুঙ্গে। আর তাই মহামারী আকারে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস মোকাবেলায় বিভিন্ন দেশ নিচ্ছে নানা রকম পদক্ষেপ। বিভিন্ন দেশের সরকার প্রধানরা রীতিমতো হিমশিম খাচ্ছেন এ ভাইরাসের সংক্রমণ মোকাবিলায়। বিশ্বের ১৮৬টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৬৬৩ জন। এর মধ্যে ইতালিতেই মারা গেছে ৭৯৩ জনের। এছাড়া, ৩২ হাজার ২৮ জন নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই নিয়ে বিশ্বব্যাপী মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৫০ জনে। অপরদিকে, ৯৫ হাজার ৭৯৭ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা তিন লাখ ৭ হাজার ৬২৫ জন।
গত ২৪ ঘন্টায় মৃত্যুতে ইতালির পরই রয়েছে স্পেন। সেখানে মৃত্যু হয়েছে ২৮৫ জনের। দেশটিতে মোট মৃতের সংখ্যা ১৩৭৮ জন। এছাড়া জার্মানিতে মৃত্যু হয়েছে ৮৪ জনের। ইরানে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ১২৩ জন। দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ১৫৫৬ জন। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৩০১ জন এবং মৃত্যু হয়েছে ৮৪ জন। দেশটিতে মোট আক্রান্ত ২৬ হাজার ৬৮৪ এবং নিহত ৩৪০ জন। এই তথ্য জানিয়েছে করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডমিটার।
এই ভাইরাসে শুধুমাত্র চীনের মূল ভূখণ্ডেই আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৫৪ জন। আর মারা গেছেন ৩ হাজার ২৬১ জন। তবে এখন চীনে এই হার উল্লেখযোগ্য হারে কমে এসেছে। গত তিনদিনে দেশটিতে করোনাভাইরাসে নতুন করে কেউই আক্রান্ত হয়নি তবে চতুর্থদিন শনিবার হুবেই প্রদেশে একজন আক্রান্ত হয়েছেন। দেশটি জানিয়েছে, শনিবার ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে তবে তাদের মধ্যে ৪৫ জন অন্য দেশ থেকে প্রবেশ করেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নিহত হয়েছেন ৬ জন। চীনের বাইরে ইতালিতে ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। সেখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫৩ হাজার ৫৭৮ জন এবং মৃত্যু হয়েছে ৪৮২৫ জনের।
এদিকে উন্নত দেশের ডাক্তার গবেষকরা কাজ করে যাচ্ছেন এ ভাইরাসের ভ্যাকসিন তথা প্রতিষেধক তৈরিতে। চীন, আমেরিকা ও জাপানের ডাক্তাররা এ ভাইরাসের ভ্যাকসিন তৈরিতে অনেকদূর এগিয়েছেনও। আর করোনার ভ্যাকসিন তৈরিতে এবার কাজ করে যাচ্ছে রাশিয়া।
-জেডসি
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় আজ
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- ব্রাজিলের খেলা দেখে নারী সমর্থকের বমি, অতঃপর...
- কক্সবাজারে পাহাড় ধসে নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি











