ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ৫:৫১:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

বিশ্বমঞ্চেই প্রমান দিতে চান কাপ্তান নিগার সুলতানা

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৮ পিএম, ৪ মার্চ ২০২২ শুক্রবার

বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা।

বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা।

প্রথমবারের মত নারী ক্রিকেট ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাচ্ছে যাচ্ছে বাংলাদেশ। প্রথম অংশ গ্রহণেই নিজেদের প্রমান করতে চান বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। আগামীকাল শনিবার ৫ মার্চ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো করতে মুখিয়ে অছে বাংলাদেশ। 
টুর্নামেন্ট শুরুর প্রাক্কালে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা বলেন, তার দল বিশ্ব মঞ্চে নিজেদের উন্নতি দেখানোর পাশাপাশি প্রতিন্দ্বন্দিতা করার সামর্থ্যরে প্রমান দিতে চান। 
২০১৮ সালের এশিয়া কাপে ভারতকে হারিয়ে শিরোপা জয় করেছিলো বাংলাদেশ নারী দল। টি-টোয়েন্টি বিশ^কাপে চারবার খেললেও ওয়ানডে বিশ্বকাপে এবারই  খেলতে নামছে বাংলাদেশের  নারীরা। বিশ্ব মঞ্চে অভিষেকের অপেক্ষায় রোমাঞ্চিত সালমা-রুমানা-জাহানারারা। 
তবে শুধুমাত্র খেলার জন্যই খেলা নয়, বিশ্ব মঞ্চে নিজেদের উন্নতি ও সামর্থ্য দেখাতে মুখিয়ে আছে বাংলাদেশ নারী দল। 
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এক ভিডিও বার্তায় কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা।
নিগার সুলতানা বলেন, ‘টিম বাংলাদেশের জন্য এটি অনেক বড় সুযোগ। আমাদের প্রথম ওয়ানডে বিশ্বকাপ। এই মঞ্চেই দেখাতে চাই যে আমরা উন্নতি করছি ও বিশ্ব ক্রিকেটে প্রতিন্দ্বন্দিতা করতে পারি।’
নিজেদের উন্নতি ও অগ্রগতি বিশ্ব মঞ্চে দেখানোর বড় সুযোগ বলে মনে করেন নিগার। 
তিনি বলেন, ‘পুরো বিশ্বকে আমাদের উন্নতি ও অগ্রগতি দেখানোর বড় সুযোগ এটি। এত বছর থেকে আমরা দল হিসেবে  এক সাথে খেলছি। আমরা যে লড়াই করতে পারি এবং জিততেও পারি, এটা দেখানোর বিশাল সুযোগ এবার।’
তিনি আরও বলেন, ‘আমরা  এখানে নিজেদের সেরাটা দিতে চাই এবং ভালো পারফরমেন্স দেখতে মুখিয়ে থাকা তরুণ ক্রিকেটারদের উৎসাহ জোগাতে চাই।’
বিশ্বকাপ নিয়ে দলের পরিকল্পনার কথা জানাতে গিয়ে নিগার জানান, তারা ম্যাচ বাই ম্যাচ খেলতে চান। প্রতিপক্ষকে  নিয়ে ছক কষেই খেলার ইচ্ছা প্রকাশ করেন তিনি। নিগার বলেন, ‘আমরা একটি একটি করে ম্যাচ ধরে এগোতে চাই। প্রতিপক্ষ বুঝে নিজেদের শক্তি ও সামর্থ্যের জায়গায় ভরসা রেখে খেলতে চাই। ফলাফল কি হবে তা জানি না। তবে আমরা নিজেদের সেরাটা দিতে অপেক্ষায় আছি।’