ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ১৬:৫৯:০০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী

বিশ্বসুন্দরী মানুষীর বলিউড যাত্রা শুরু

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৮ পিএম, ১ মার্চ ২০২১ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মানুষী ছিল্লার বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় সকলকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছেন। পেয়েছেন সেরা সুন্দরীর শিরোপা। সৌন্দর্যের দিক থেকে হার মানাতে পারেন বলিউড সুন্দরীদেরও। এই সুন্দরী অভিনেত্রী পা রাখতে চলেছেন বলিউডে। বিগ বাজেটের ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে দেখা যাবে তাকে। ছবির নাম ‘পৃথ্বীরাজ’। পরিচালক চন্দ্রপ্রকাশ দ্বিবেদী পৃথ্বীরাজ চৌহানের জীবনীকে কেন্দ্র করে বানিয়েছেন চিত্রনাট্য। ‘পৃথ্বীরাজ’ মুক্তি পাবে চলতি বছরেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মানুষী জানিয়েছেন, বরাবরই তিনি তার পরিবার বা বন্ধুদের সঙ্গে দিওয়ালিতে ছবি দেখতে যেতেন। এবার তার ছবি দিওয়ালিতেই মুক্তি পাবে। তিনি দীপিকার বড় অনুরাগী। তার অনুপ্রেরণা দীপিকা। তার প্রথম ছবি দীপিকার প্রথম ছবির মতোই দিওয়ালিতে মুক্তি পাবে। সেই খবরেই উচ্ছ্বসিত তিনি।

উল্লেখ্য, ২০০৭ সালে ‘ওম শান্তি ওম’ ছবি দিয়ে বলিউডে পা রেখেছিলেন দীপিকা পাডুকোন। সেই ছবিও মুক্তি পেয়েছিল দিওয়ালিতে।

প্রসঙ্গত, ১৭ বছর পর মানুষী ছিল্লারের হাতে ধরে মিস ওয়ার্ল্ডের শিরোপা পায় ভারতে। সর্বশেষ ২০০০ সালে বিশ্বসুন্দরীর এই খেতাব অর্জন করেছিলেন অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। হরিয়ানার মেয়ে মানুষী ছিল্লার সোনিপতে ভগৎ ফুল গভর্নমেন্ট মেডিক্যাল কলেজের ছাত্রী ছিলেন। মডেলিংয়ের পাশাপাশি পড়াশোনাতেও অত্যন্ত মেধাবী ছিলেন মানুষী। নয়াদিল্লির সেন্ট থমাস স্কুল থেকে সর্বভারতীয় সিবিএসসির দ্বাদশ শ্রেণিতে ইংরেজিতে প্রথম হয়েছিলেন মানুষী৷ ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে অভিনয় শিক্ষা নিয়েছেন তিনি। রাজা, রাধা এবং কৌশল্যা রেড্ডির কাছে কুচিপুড়ি নাচ শিখেছেন। তার বাবা ডঃ মিত্রবসু ছিল্লার পেশায় বিজ্ঞানী। আর মা ড. নীলম ছিল্লার একজন নিউরোকেমিস্ট্রির অধ্যাপক। তিনিই মানুষীর চলার পথের একমাত্র পথপ্রদর্শক বলে জানিয়েছেন মানুষী চিল্লার।

-জেডসি