বিশ্বসেরা ২০ নারী ক্রিকেটারের তালিকায় মুর্শিদা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৬ পিএম, ২১ নভেম্বর ২০২০ শনিবার
ফাইল ছবি
বিশ্ব ক্রিকেটে নারী খেলোয়াড়দের দুর্দান্ত পারফরমেন্সে খেলোয়াড়, কোচ ও ধারাভাষ্যকারদের কাছে প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলো জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো! প্রশ্নটি ছিলো- আগামী এক দশক বিশ্ব ক্রিকেটে শাসন করবে কারা?
ইএসপিএনক্রিকইনফোর দেয়া প্রশ্নে, শীর্ষ ৯টি আন্তর্জাতিক দল ২০৩০ সাল পর্যন্ত যেসব নারী ক্রিকেটাররা ব্যাটে-বলে বিশ্ব মাতাতে পারেন, তেমনই ২০ জনকে খুঁজে বের করেছেন খেলোয়াড়, কোচ ও ধারাভাষ্যকাররা। তাদের মতামতের ভিত্তিতে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। সেই তালিকায় আছেন বাংলাদেশের একমাত্র বাঁ-হাতি ব্যাটসম্যান মুর্শিদা খাতুন।
২০১৮ সালের মে’তে পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মুর্শিদার। ঐ সফরেই টি-টুয়েন্টি অভিষেক হয় তার। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ৫টি ওয়ানডে ও ১০টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন ২১ বছর বয়সী মুর্শিদা। ব্যাট হাতে ওয়ানডেতে ৫৫ রান ও টি-টুয়েন্টিতে ১৫৪ রান করেছেন তিনি।
ইএসপিএনক্রিকইনফোকে দেয়া সাক্ষাৎকারে মুর্শিদা নিজের লক্ষ্যের কথা জানিয়েছেন, ‘আমি ওয়ানডে ও টি-টুয়েন্টির দুই ফরম্যাটের র্যাংকিংএ শীর্ষ দশ-এ থাকতে চাই। একাধিক বিশ্বকাপে সেরা রান সংগ্রাহক হতে চাই।’
সেরা ২০এ থাকা নারী ক্রিকেটার : শেফালি ভার্মা, সোফি মোলিনাক্স, লরা উলভার্ডট, সোফি এক্লেস্টোন, ইসি ওং, শাবিকা গজনবী, এমেলিয়া কার, জেমিমাহ রোদ্রিগেজ, টায়লা ভলায়েমিনক, সারাহ গ্লেন, নাদিন ডি ক্লার্ক, রাধা যাদব, ওমাইমা সোহেল, জর্জিয়া ওয়ারেহাম, শেনেতা গ্রিমন্ড, মুর্শিদা খাতুন, ফোয়েবে লিচফিল্ড, রিচা ঘোষ, খাবিশা দিলহারি ও আনাবেল সাদারল্যান্ড।
বাংলাদেশ নারী দলের পেস অল রাউন্ডার জাহানারা আলম মুরশিদা সম্পর্কে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন- 'সে বাঁ হাতি ব্যাটসম্যান বলে এডভানটেজ পেয়ে থাকে। আমি বিশ্বাস করি, সে বাংলাদেশকে অনেক বছর সার্ভিস দিবে।'
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল




