ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ১৫:৩৩:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ: ডা. জুবাইদা ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

বিশ্বের প্রভাবশালী নারীর তালিকায় সোনম কাপুর

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৩ পিএম, ১০ মার্চ ২০১৯ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বলিউডে ফ্যাশন সচেতন অভিনেত্রী হিসেবে যার নাম প্রথম দিকে আসে, তিনি সোনম কাপুর। বলিউডে সোনমের প্রভাব যে কম নয়, সেটা সবারই জানা। তবে এবার সোনম জায়গা করে নিলেন বিশ্বের সেরা প্রভাবশালী নারীদের তালিকায়।   

নারী দিবস উপলক্ষে আমেরিকান সাপ্তাহিক বিনোদনমূলক ম্যাগাজিন ভ্যারাইটি একটি তালিকা প্রকাশ করেছে। সেখানে আন্তর্জাতিক অঙ্গনে প্রভাবশালী ৫১ জন নারীর নাম রয়েছে। তাদেরই একজন সোনম কাপুর।

ওই তালিকায় রয়েছেন এবারের অস্কারজয়ী ব্রিটিশ অভিনেত্রী অলিভিয়া কোলম্যান, এমিলি ব্লান্ট, ভারতীয় বংশোদ্ভূত নির্মাতা গুরিন্দর চাধা প্রমুখ। তবে বলিউড থেকে অভিনেত্রী হিসেবে একমাত্র সোনম কাপুর জায়গা পেয়েছেন।

ভ্যারাইটির এই তালিকায় স্থান পাওয়ায় ভীষণ উচ্ছ্বসিত সোনম। টুইটারে তিনি লেখেন, ‘ও মাই গড! এই অবিশ্বাস্য নারীদের পাশে জায়গা পাওয়া সত্যিই অনেক সম্মানের।’

ভ্যারাইটির মতে, সোনম গত বছর বেশ কয়েকটি সফল সিনেমায় অভিনয় করেছেন। এর মধ্যে নারী ক্ষমতায়নের ‘ভীরে দে ওয়েডিং’, নারীদের স্বাস্থ্য সচেতনতায় ‘প্যাডম্যান’ এবং বলিউডের সবচেয়ে ব্যবসাসফল ‘সঞ্জু’ সিনেমায় অভিনয় করেন। যার ফলে বিশ্বব্যাপী তার প্রভাব বিস্তার হয়েছে ব্যাপকভাবে।

-জেডসি