বিশ্বের যেসব দেশে এখনো করোনা হয়নি
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৯ পিএম, ২৭ মার্চ ২০২০ শুক্রবার
বিশ্ব ম্যাপ
করোনাভাইরাস আতঙ্কে কাঁপছে পুরো বিশ্ব। চীনের উহান থেকে শুরু হয়ে এরই মধ্যে ছড়িয়ে পড়ে ১৯৯টি দেশে। চীনে করোনাভাইরাসের প্রকোপ কমলেও ইউরোপে এখন রীতিমতো তাণ্ডব চালাচ্ছে ভাইরাসটি। প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে লাশের সারি।
করোনার এই তাণ্ডবে কিছু ভাগ্যবান দেশ ও অঞ্চল রয়েছে যেখানে এখনো করোনাভাইরাসের সংক্রমণ হয়নি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, বিশ্বের ১৯৯টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাসের সংক্রমণ হয়েছে। এশিয়া, ওশেনিয়া ও আফ্রিকা মহাদেশের বেশ কয়েকটি দেশ ও অঞ্চলে এখনো করোনাভাইরাস শনাক্ত হয়নি। তবে সেখানে এর অস্তিত্ব আছে কিনা তা অবশ্য নিশ্চিত নয়।
সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা আশঙ্কা করেছিল পর্যাপ্ত পরীক্ষা ও ব্যবস্থা না নেওয়ায় অনেক দেশে করোনা শনাক্ত হয়নি। তবে সেসব দেশেও এর উপস্থিতি থাকতে পারে। যেহেতু এখনো এসব দেশে করোনা শনাক্ত হয়নি সেই হিসেবে এই দেশগুলোকে ভাগ্যবান বলা যেতেই পারে।
যে দেশগুলোতে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়নি, আসুন দেখে নেই...
ওশেনিয়া মহাদেশ : সোলোমান আইল্যান্ড, ভানুয়াতু, সামোয়া, কিরিবিতি, মাইক্রোনেশিয়া, টোঙ্গা, মার্শাল আইল্যান্ড, পালাও, টুভ্যালু, নাউরু।
এশিয়া মহাদেশ : ইয়েমেন, উত্তর কোরিয়া, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান।
আফ্রিকা মহাদেশ : বুরুন্ডি, সাউথ সুদান, সিয়েরালিওন, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, বতসোয়ানা ও লেসেথো।
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











