ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৩:০৫:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

বিশ্বে করোনায় আরও ৬১৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৩ এএম, ২৬ ডিসেম্বর ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৬১৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৯ হাজার ৫২১ জন।
সোমবার (২৬ ডিসেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা জাপানে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৬৬৫ জন এবং মারা গেছেন ৩০৬ জন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৭৮ জন এবং মারা গেছেন ২ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ৪৪৮ জন এবং মারা গেছেন ৪৬ জন। ব্রাজিলে মারা গেছেন ৪৮ জন এবং সংক্রমিত হয়েছেন ৮ হাজার ৩৯১ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৯৫ জন এবং মারা গেছেন ৫২ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯০২ জন এবং মারা গেছেন ২৭ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৭২৮ জন এবং মারা গেছেন ২৪ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ২৫৫ জন এবং মারা গেছেন ৫০ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬ কোটি ১৭ লাখ ৫৬ হাজার ৩৮২ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৬ লাখ ৮৬ হাজার জনের। সুস্থ হয়েছেন ৬৩ কোটি ৪৩ লাখ ৪৪ হাজার ৬৯ জন।