ঢাকা, শুক্রবার ২৪, জুলাই ২০২৬ ১৭:০৭:১৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি

বিশ্বে করোনায় আরও ৭৪২ জনের মৃত্যু, শনাক্ত পৌনে ২ লাখ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:১৭ এএম, ২২ নভেম্বর ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ৭৪২ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটি আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৯৪২ জন।মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৪২৪ জন এবং মারা গেছেন ৫৭ জন।

এ ছাড়া রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬৬২ জন এবং মারা গেছেন ৫৫ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৮১৫ জন এবং মারা গেছেন ৬৪ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩০৬ জন এবং মারা গেছেন ৪৩ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৯১ জন এবং মারা গেছেন ৩৫ জন। তাইওয়ানে সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৯১৫ জন এবং মারা গেছেন ৪১ জন। থাইল্যান্ডে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৫৭ জন এবং মারা গেছেন ৬৯ জন। ব্রাজিলে মারা গেছেন ৬১ জন এবং সংক্রমিত হয়েছেন ১ হাজার ৮৭৯ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৩৩৫ জন এবং মৃত্যু হয়েছে ৯৪ জনের।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৪ কোটি ৩৩ লাখ ২৪ হাজার ৯৯২ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৬ লাখ ২৭ হাজার ৩৭৪ জনের।