বিশ্বে করোনায় আরও ৭৪৫ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৫ এএম, ১১ নভেম্বর ২০২২ শুক্রবার
ফাইল ছবি
বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৭৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ লাখ ১১ হাজার ৪৮০ জনে।
একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৪ হাজার ৭৩ জন। এ সংখ্যা নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ কোটি ৯২ লাখ ৪৭০ জনে।
একইসাথে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ লাখ ৪৩ হাজার ১৮৬ জন। এ নিয়ে সুস্থ হওয়া মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৬১ কোটি ৮৮ লাখ ৪৭ হাজার ৯৮১ জনে।
শুক্রবার (১১ নভেম্বর) সকালে আন্তর্জাতিক ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।
এর আগে বৃহস্পতিবার (১০ নভেম্বর) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক হাজার ১৯ জনের মৃত্যুর খবর জানানো হয়। এদিন শনাক্ত হয়েছিলেন ৩ লাখ ৫০ হাজার ৪৬১ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি, ৭৮ হাজার ৫৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে জাপানে। এসময়ে দেশটিতে মারা গেছেন একশ জন।
অন্যদিকে এসময়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে। দেশটিতে ২৪ ঘণ্টায় ১৪৮ জনের মৃত্যু হয়েছে। এসময় আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৪৪৪ জন।
এছাড়া তাইওয়ানে একদিনে মারা গেছেন ৬৬ জন, রাশিয়ায় ৬১ জন, ফ্রান্সে ৫৩ জন, দক্ষিণ কোরিয়ায় ৫২ জন ও ব্রাজিলে ৪১ জন।
এসময়ে বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু না হলেও নতুন রোগী শনাক্ত হয়েছে ৬৯ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এদিকে ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা



