বিশ্বে বেড়েছে করোনায় আক্রান্ত ও মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০০ এএম, ৭ জানুয়ারি ২০২৩ শনিবার
ফাইল ছবি
বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও।
শনিবার (৭ জানুয়ারি) সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৪৩৪ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৭ লাখ ৯ হাজার ৪১২ জনে।
একই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪ লাখ ৭১ হাজার ৬৪৫ জন। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ কোটি ৭৭ লাখ ৫৩ হাজার ৭০১ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এ সময়ে দেশটিতে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ২ লাখ ৪৫ হাজার ৫৪২ জন এবং মারা গেছেন ৪৫৬ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৪ হাজার ৩৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৫৮ হাজার ৯৫২ জন।
অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। গত একদিনে দেশটিতে সংক্রমিত হয়েছেন ২৪ হাজার ৯৩৪ জন এবং মারা গেছেন ২০১ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ১০ কোটি ৩০ লাখ ৭৩ হাজার ৮১৯ জন সংক্রমিত হয়েছেন। এদের মধ্যে ১১ লাখ ২১ হাজার ৫৯ জন মারা গেছেন।
প্রাণহানির এ তালিকায় এর পরেই রয়েছে ব্রাজিল, কলম্বিয়া, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, চিলি, স্পেন, রাশিয়া, অস্ট্রেলিয়ার মতো দেশগুলো।
সংক্রমণের দিক থেকে পঞ্চম ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৯৮ জন। এ সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩০ হাজার ৮৬৫ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৬৪ লাখ ৮৭ হাজার ২১ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৯৪ হাজার ৬২৩ জনের।
গত একদিনে রাশিয়ায় সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৪৩৯ জন এবং মারা গেছেন ৪১ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ১৮ লাখ ২০ হাজার ৫৫২ জন। এদের মধ্যে ৩ লাখ ৯৩ হাজার ৯৮৬ জনের মৃত্যু হয়েছে।
ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৩৮৩ জন। তবে এ সময়ে দেশটিতে করোনায় কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। করোনা মহামারির শুরু থেকে ফ্রান্সে এখন পর্যন্ত ৩ কোটি ৯৩ লাখ ৯২ হাজার ২০৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন এক লাখ ৬২ হাজার ৬৪৩ জন।
তাইওয়ানে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ২৭ হাজার ৬৭৪ জন এবং মারা গেছেন ৬২ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৯০ লাখ ৭ হাজার ৩৭১ জন এবং মৃত্যু হয়েছে ১৫ হাজার ৪৪৫ জনের।
বিশ্বের অন্য দেশগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় সংক্রমিত ৫৬ হাজার ৯৫৪ জন এবং মারা গেছেন ৭৫ জন। অস্ট্রেলিয়ায় শনাক্ত ৮ হাজার ৮৯৪ জন এবং মারা গেছেন ৩৭ জন। চিলিতে শনাক্ত ৫ হাজার ৩৩৫ জন এবং মারা গেছেন ৪৬ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এদিকে ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা



