বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক পদে ড. বালখি মনোনিত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০২ পিএম, ২৫ আগস্ট ২০২৬ মঙ্গলবার
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক পদে ড. বালখিকে মনোনয়ন দিয়েছে সৌদি
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক পদে ২০২৭-২০৩২ মেয়াদের জন্য ড. হানান হাসান বালখিকে মনোনয়ন দিয়েছে সৌদি আরব। সোমবার (২৪ আগস্ট) রিয়াদে এ মনোনয়ন ঘোষণা করা হয়। বর্তমানে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ড. হানান বালখির জনস্বাস্থ্য, সংক্রামক রোগ, সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, স্বাস্থ্য নিরাপত্তা, স্বাস্থ্যব্যবস্থা এবং আন্তর্জাতিক স্বাস্থ্য বিষয়ে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেশ, আঞ্চলিক ও বৈশ্বিক—তিন পর্যায়েই নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালকের দায়িত্ব নেন এবং এ পদে তিনিই প্রথম নারী।
এর আগে ২০১৯ সাল থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তরে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সবিষয়ক সহকারী মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন বালখি। সৌদি আরবের ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিভাগের প্রথম নির্বাহী পরিচালক হিসেবেও কাজ করেছেন তিনি। দীর্ঘ সময় গালফ কো-অপারেশন কাউন্সিলের সংক্রমণ নিয়ন্ত্রণ কেন্দ্র এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগী কেন্দ্রের নেতৃত্ব দিয়েছেন।
সৌদি আরবের কিং আবদুলআজিজ বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা শেষে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে শিশু রোগ বিষয়ে প্রশিক্ষণ নেন বালখি। পরে ক্লিভল্যান্ড ক্লিনিক ফাউন্ডেশন ও কেস ওয়েস্টার্ন রিজার্ভ বিশ্ববিদ্যালয়ে শিশুদের সংক্রামক রোগ বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণ সম্পন্ন করেন।
পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার পর বালখি স্বাস্থ্যসেবার সুযোগ সবার কাছে পৌঁছে দেওয়া, মহামারি ও অন্যান্য জরুরি পরিস্থিতি মোকাবিলায় দেশগুলোর সক্ষমতা বাড়ানো, রোগ প্রতিরোধ ও জনস্বাস্থ্য জোরদার, অর্থায়ন ও অংশীদারত্ব সম্প্রসারণ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক ও দেশীয় কার্যালয়ের সক্ষমতা বৃদ্ধিকে অগ্রাধিকার দিয়েছেন।
২০২৫ সালে আঞ্চলিক কমিটির এক সভায় বালখি জানান, তার নেতৃত্বে পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে ১৮ মাসে ১৬টি জরুরি পরিস্থিতি ও ৫৬টি রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় কাজ করা হয়েছে। একই সময়ে ১৪০ কোটি মার্কিন ডলারের বেশি স্বেচ্ছা অনুদান সংগ্রহ এবং ১৫টি নতুন অংশীদারত্ব গড়ে তোলার কথাও তিনি তুলে ধরেন।
সৌদি আরব বলেছে, বালখিকে মনোনয়নের মধ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সক্ষমতা আরও শক্তিশালী করা, সদস্য দেশগুলোর প্রয়োজন অনুযায়ী সংস্থাটির কার্যক্রম জোরদার এবং স্বাস্থ্য খাতে সমতা, স্বচ্ছতা ও দক্ষতা বাড়ানোর প্রতি দেশটির অঙ্গীকার প্রকাশ পেয়েছে। একই সঙ্গে বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা জোরদার এবং সংকট মোকাবিলায় আরও কার্যকর আন্তর্জাতিক অংশীদারত্ব গড়ে তোলার লক্ষ্যও রয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, মহাপরিচালক নির্বাচনের প্রক্রিয়া গত এপ্রিলে শুরু হয়েছে। সদস্য দেশগুলোকে প্রার্থী মনোনয়নের জন্য ২৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এরপর নির্বাহী বোর্ড প্রার্থীদের যাচাই করে সর্বোচ্চ তিনজনকে মনোনয়ন দেবে। চূড়ান্ত নির্বাচন হবে ২০২৭ সালের মে মাসে অনুষ্ঠেয় ৮০তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান মহাপরিচালক ড. টেড্রোস আধানম গেব্রেয়েসুসের দ্বিতীয় মেয়াদ ২০২৭ সালের ১৫ আগস্ট শেষ হবে। পরবর্তী মহাপরিচালকের মেয়াদ হবে পাঁচ বছর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্ভাব্য প্রার্থীদের তালিকায় বর্তমানে সৌদি আরবের মনোনীত বালখির পাশাপাশি কাতারের মনোনীত ড. হানান মোহাম্মদ আল-কাওয়ারির নামও রয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবরের শেষ দিকে আনুষ্ঠানিক প্রার্থীদের নাম প্রকাশের কথা রয়েছে। নভেম্বরে প্রার্থীদের প্রথম ফোরাম অনুষ্ঠিত হবে এবং ২০২৭ সালের জানুয়ারিতে নির্বাহী বোর্ড সর্বোচ্চ তিনজনকে চূড়ান্ত মনোনয়ন দেবে।
সৌদি আরবের মতে, বালখির মনোনয়ন বৈশ্বিক স্বাস্থ্য সহযোগিতা জোরদার, স্বাস্থ্য জরুরি পরিস্থিতির প্রস্তুতি ও মোকাবিলা, সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দেশটির দীর্ঘমেয়াদি অঙ্গীকারের অংশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরবর্তী নেতৃত্বে একজন অভিজ্ঞ নারী চিকিৎসককে এগিয়ে দেওয়ার মধ্য দিয়ে বৈশ্বিক স্বাস্থ্যনীতিতে সৌদি আরবের ভূমিকা আরও জোরদারের বার্তাও দিয়েছে রিয়াদ।
- রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার
- বাজারে সরবরাহ থাকলেও নাগালের বাইরে ইলিশ
- সারাদিন চার্জ দিয়েও টিকছে না ব্যাটারি? যে ভুলগুলো করা যাবে না
- অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে
- প্রেমিকার হাত কেটে কবজি বিচ্ছিন্ন করল প্রেমিক
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ৩০ টাকার টিস্যু কালচারে জারবেরার নতুন বিপ্লব
- সাংবাদিক নিয়োগ দেবে প্রথম আলো
- রংপুরে চার খুন, মা-মেয়ের মরদেহে ধর্ষণের আলামত নেই
- ডলি পার্টন আর নেই, থামল ‘কান্ট্রি কুইনের’ গান
- সাতসকালে বৃষ্টিতে ভিজল রাজধানী, তাপমাত্রায় মিলেছে স্বস্তি
- ভুটানের রাজার সঙ্গে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ
- দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস
- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব রওশন আরা
- ডিমের বাজারে ফের অস্বস্তি, এক ডজন ১৫০–১৫৫ টাকা
- শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় পেছাল
- দেশে আবারও টানা পাঁচ দিন বৃষ্টির আভাস
- সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার
- ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
- ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৭৭
- ৪৮তম বিশেষ বিসিএসের আরও ১৮৪ জনকে নিয়োগ
- টানা বৃষ্টিতে দিল্লিতে জনজীবন বিপর্যস্ত, রেড অ্যালার্ট জারি
- রংপুরে সপরিবারে হত্যা: থানা থেকে ডিবিতে গেল তদন্তভার
- নারীর অধিকার: সমতার পথ এখনো এত দীর্ঘ কেন
- এশিয়া কাপের আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ
- পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
- ফিলিস্তিন ইস্যুতে ইউনিলিভার বয়কট করবেন কারিনা?
- ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা
- ডিমের বাজারে ফের অস্বস্তি, এক ডজন ১৫০–১৫৫ টাকা










