বিসিবির দায়িত্ব ছাড়লেন পাপন, নতুন সভাপতি ফারুক
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪৫ পিএম, ২১ আগস্ট ২০২৪ বুধবার
ফাইল ছবি।
অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন।
আজ বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জরুরি বোর্ড সভায় পদত্যাগের ঘোষণা দেন পাপন। তার পদত্যাগে বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক ক্রিকেটার ও নির্বাচক ফারুক আহমেদ।
সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে দেওয়া এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে বিসিবি। সেখানে আরও জানানো হয়েছে আজ সংবাদ সম্মেলন করবেন নব-নির্বাচিত সভাপতি ফারুক।
২০১২ সালে সরকার মনোনীত সভাপতি হিসেবে প্রথমবারের মত বিসিবির বস হন পাপন। পরে ২০১৩ সালের অক্টোবরে বিসিবির প্রথম নির্বাচিত সভাপতি হন তিনি। এরপর ২০১৭ এবং ২০২১ সালের দু’বার নির্বাচনে জয়ী হয়ে বিসিবির সভাপতি পদে বহাল থাকেন পাপন।
আগামী বছরের অক্টোবরে মেয়াদ শেষ হবার কথা ছিল পাপনের। কিন্তু ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতাচ্যুত হবার পর আত্মগোপনে চলে যান পাপন।
এর আগে পদত্যাগপত্র জমা দেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনীত প্রার্থী হিসেবে বিসিবি পরিচালক পদে থাকা জালাল ইউনুস। যা সভায় গৃহীত হয়। এনএসসি মনোনীত পরিচালক হিসেবে ইউনুসের স্থলাভিষিক্ত হন ফারুক এবং পরবর্তীতে জরুরি সভায় পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হন তিনি।
পদত্যাগ করতে বলা হয়েছে এনএসসি থেকে মনোনীত বিসিবির আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববিকেও। কিন্তু এখনও পদত্যাগ করেননি তিনি।
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- জাতির পিতার জন্মদিন আজ
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা





