ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ০:০১:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

বিয়ের অনুষ্ঠানে থাকায় ভূমিকম্প থেকে বাঁচলেন গ্রামবাসী

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০২ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৩ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মরক্কোতে ভূমিকম্পে এখন পর্যন্ত প্রায় ৩ হাজার মানুষ মৃত্যু হয়েছে। প্রতিদিন মৃতের সংখ্যা কেবল বাড়ছেই। এরই মধ্যে জানা গেল, ভূমিকম্পের উৎপত্তিস্থলের খুব কাছে থাকা একটি গ্রামের সব ঘর-বাড়ি ধসে পড়লেও সেখানে কেউই মারা যায়নি। একটি বিয়ের অনুষ্ঠানে থাকায় ভাগ্যক্রমে সবাই বেঁচে গিয়েছেন।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত শুক্রবার (৮ সেপ্টেম্বর) মরক্কোয় ৬ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পে যারা মারা গেছেন তাদের বেশিরভাগেরই মৃত্যু হয়েছে ধসে পড়া বাড়ি-ঘরের নিচে চাপা পড়ে।

ভূমিকম্পের উৎপত্তিস্থলের খুব কাছে থাকা একটি গ্রাম হলো আদাসিল অঞ্চলের ইগহিল এনটাগোমোত। ভূমিকম্পে ওই গ্রামের প্রায় সব ঘর-বাড়ি পুরো ধসে পড়েছে। কিন্তু কোনো মানুষের মৃত্যু হয়নি। কারণ ভূমিকম্পের সময় ওই গ্রামবাসীরা একটি বিয়ে পূর্ববর্তী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

শনিবার (৯ সেপ্টেম্বর) ৩০ বছর বয়সী মোহাম্মদ বাওদাদের সঙ্গে ২২ বছর বয়সী হাবীবা আজদিরের বিয়ের দিন ধার্য্য ছিল। রীতি অনুযায়ী, বিয়ের আগের দিন কনের বাড়িতে বিবাহ পূর্ববর্তী অনুষ্ঠান আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানেই যোগ দিয়ে উন্মুক্তস্থানে স্থানীয় সংগীত ও অন্যান্য আয়োজন উপভোগ করছিলেন পুরো গ্রামবাসী। আর তখনই শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠে পুরো গ্রাম। বিয়ে বাড়িতে সে সময় অনেকেই মোবাইলে ভিডিও ধারণ করছিলেন।