ঢাকা, শুক্রবার ১২, জুন ২০২৬ ২০:১৬:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম

বিয়ের আগেই মা হলেন অ্যামি জ্যাকসন

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩৫ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বিয়ের আগেই মা হলেন বলিউড অভিনেত্রী অ্যামি জ্যাকসন। কদিন আগে গর্ভাবস্থায় নিজের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন তিনি। সন্তান জন্মদানের পর বাচ্চার ছবিও ইন্টারনেটে প্রকাশ করে আলোচনায় এলেন সম্প্রতি। নবজাতককে নিয়ে হাসপাতালে থাকা অবস্থাতেই ছবি শেয়ার করেছেন নায়িকা। ছবিতে দেখা যাচ্ছে, সন্তানকে স্তন্যপান করাচ্ছেন তিনি। এ সময়ে বন্ধু জর্জকে অ্যামির কপালে চুম্বনরত অবস্থায় দেখা যায়।

সন্তান জন্মের পর্ব শেষ হওয়ায় এবার জর্জের সঙ্গে সংসার পাতবেন বলে জানান অ্যামি। যদিও এ বছরই তাদের বিয়ের কথা থাকলেও সে সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তারা। আগামী বছর জর্জের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন এই অভিনেত্রী।

এদিকে, গত মাসে লন্ডনে অনুষ্ঠিত হয়েছে অ্যামির বেবি শাওয়ার। সেসময় অ্যামি জানিয়েছিলেন তিনি পুত্র সন্তানের মা হতে যাচ্ছেন।

চমকপ্রদ তথ্য হলো- সোমবার (২৩ সেপ্টেম্বর) পুত্র সন্তানকে স্বাগত জানিয়েছেন অ্যামি। পুত্র ও প্রেমিকের সঙ্গে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন ২৭ বছর বয়সী এই তারকা।

শেয়ার করা ছবিটিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় মেয়েকে কোলে নিয়ে রেখেছেন অ্যামি। তার কপালে চুমু দিচ্ছেন প্রেমিক জর্জ পানাইয়োতু। নবজাতকের নাম রাখা হয়েছে অ্যান্ড্রিয়াস।

-জেডসি