ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ২:০৯:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

বিয়ের একমাস পূর্তিতে ভিকিকে নিয়ে ক্যাটরিনার পোস্ট

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩৭ পিএম, ৯ জানুয়ারি ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

বলিউডের আলোচিত জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ের এক মাস পূর্ণ হলো ৯ ডিসেম্বর। বিয়ের মাসপূর্তিতে স্বামীকে নিয়ে আবেগঘণ পোস্ট দিয়েছেন ক্যাটরিনা। ওই পোস্টে ক্যাটরিনা লিখেছেন, ‘হ্যাপি ওয়ান মানথ মাই লাভ’। সঙ্গে ভিকির সঙ্গে হাসিমুখে একটি ছবিও দিয়েছেন ক্যাট।


এদিকে, ক্যাটরিনার ওই পোস্টে কমেন্ট করেছেন তার সহকর্মীরা।  নেহা ধুপিয়া, বনি কাপুরসহ অনেকেই এই দম্পতিকে শুভকামনা জানিয়েছেন।

২০২১ সালের ৯ ডিসেম্বর ভারতের রাজস্থানের সিক্স সিজন রিসোর্টে জাঁকজমকপূর্ণভাবে সাতপাঁকে বাঁধা পড়েন এই দম্পতি। এরপর মালদ্বীপে মধুচন্দ্রিমা সেরে মুম্বাইতে ভাড়া বাড়িতে সংসার শুরু করেছেন এই দম্পতি।

ভিক্যাট প্রতিবেশী হিসেবে পেয়েছেন বলিউডের আরেক আলোচিত দম্পতি ক্রিকেটার বিরাট কোহলি ও আনুশকা শর্মাকে।

ক্যাটরিনাকে খুব শিগগিরই দেখা যাবে টাইগার থ্রি সিনেমাতে সাবেক প্রেমিক সালমান খানের বিপরীতে।