বিয়ের গুঞ্জনে মুখ খুললেন ক্যাটরিনা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩০ পিএম, ২৯ অক্টোবর ২০২১ শুক্রবার
ফাইল ছবি
বিয়ে করছেন অভিনেতা ভিকি কৌশল ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ— বলিপাড়া এখন এই গুঞ্জনে মুখরিত। কিন্তু বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন ক্যাটরিনা।
এক সাক্ষাৎকারে বিয়ের গুঞ্জন নিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আপাতত কোনো বিয়ের পরিকল্পনা নেই। গত ১৫ বছর ধরে নানা সময়েই আমার বিয়ে নিয়ে গুঞ্জন রটেছে। নতুন করে এসব নিয়ে আর ভাবি না।’
এদিকে ভিকি ও ক্যাটরিনার এক ঘনিষ্ঠ বন্ধু বলিউডলাইফ ডটকমকে বলেন, ‘ভিকিকে নিয়ে কেন যে এসব রটে, তা আমরা জানি না। তাদের এ ধরনের কোনো পরিকল্পনাই নেই। কয়েকদিন পর পর শুধু তাদের ঘিরে এরকম গুজব ছড়ায়।’
এর আগে ভারতীয় মিডিয়াগুলোতে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, আগামী ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসছেন ভিকি-ক্যাটরিনা। ইতোমধ্যে বিয়ের ভেন্যু ও তারিখ নির্ধারণ হয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, রাজস্থানের সাওয়াই মাধপুরে অবস্থিত সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা রিসোর্টে সাত পাকে বাধা পড়বেন এই জুটি। রান্থামবোর ন্যাশনাল পার্ক থেকে এই স্থানের দূরত্ব মাত্র ৩০ মিনিট।
সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা ১৪০০ খ্রিষ্টাব্দে নির্মিত একটি দুর্গ। পরবর্তী সময়ে এটিকে অভয়ারণ্য ও স্পা সেন্টারে রূপান্তর করা হয়েছে। রাজস্থানের একটি রাজ পরিবারের মালিকানাধীন প্রাচীর ঘেরা এই দুর্গে দু’টি প্রাসাদ ও একটি মন্দির রয়েছে। জানা গেছে, ডিসেম্বরে প্রথম সপ্তাহে বিয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে।
এর আগে শোনা যায়, বিয়ের পোশাক তৈরির প্রক্রিয়া শুরু করেছেন ক্যাটরিনা। বিয়েতে ‘র সিল্ক’ পরবেন বলে ঠিক করেছেন এই অভিনেত্রী। জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার সব্যসাচী ক্যাটরিনার পোশাক বানানোর প্রস্তুতি শুরু করেছেন।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান










