বিয়ের পিঁড়িতে বসছেন সাবিলা নূর
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪২ পিএম, ১৪ অক্টোবর ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। অতি সম্প্রতি অভিনেত্রী নিজেই গণমাধ্যমকে এ সুখবরটি জানিয়েছেন। সাবিলার হবু বরও মিডিয়া জগতের মানুষ। নাম নেহাল সুনন্দ তাহের। চাঁদপুরের ছেলে। তবে তিনি মডেলিং, অভিনয় বা সংগীত জগতের সঙ্গে যুক্ত নন। নেহাল বেসরকারি চ্যানেল এসএ টিভির ব্রডকাস্ট প্রকৌশলী।
এই যুবকের সঙ্গে সাবিলা নূরের পরিচয় তিন বছর আগে। সে সময় তাদের দুজনকে পরিচয় করিয়ে দিয়েছিলেন অভিনেতা তৌসিফ মাহবুব। যিনি সাবিলার ভালো বন্ধু হিসেবে পরিচিত। পরবর্তীতে নেহালের সঙ্গেও ভালো বন্ধুত্ব গড়ে ওঠে সাবিলার।
শুরুর দিকে সেই বন্দুত্বই দিনে দিনে বিশেষ সম্পর্কের দিকে নিয়ে যায় সাবিলা ও নেহালকে। তাদের প্রেম হয়। একপর্যায়ে দুজনে সিদ্ধান্ত নেন, বাকি জীবনটা একসঙ্গে কাটাবেন। সে অনুযায়ী বুকে অসীম সাহস নিয়ে সরাসরি সাবিলার মায়ের কাছে মেয়েকে চেয়ে বসেন নেহাল।
সাবিলা জানান, ‘প্রস্তাব দেয়ার পর আমাদের পরিবার থেকে সময় নিয়েছিল। তিন মাস আগে দুই পরিবার আমাদের বিয়ে নিয়ে আনুষ্ঠানিক কথাবার্তা বলেছে। ২৫ অক্টোবর বিয়ের দিন ঠিক হয়েছে। তার আগের দিন ঢাকার একটি ক্লাবে গায়ে হলুদের অনুষ্ঠান। এরপর ২৭ অক্টোবর হবে বউভাত।’
হবু বরের প্রশংসা করে অভিনেত্রী বলেন, ‘নেহাল আমাকে খুব ভালো বোঝে। আমার কাজের ব্যাপারেও ওর সমর্থন আছে। কঠিন সময়ে ও আমার পাশে ছিল। সেই মানুষটি জীবনসঙ্গী হতে যাচ্ছে ভেবে ভালো লাগছে। ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের কাছে আমাদের নতুন জীবনের জন্য দোয়া চাই।’
সাবিলা ২০১৪ সাল থেকে মডেলিংয়ের মাধ্যমে শোবিজ জগতে আসেন। গ্রামীণফোন, রবি ছাড়াও প্রায় ৪০টির মতো জনপ্রিয় বিজ্ঞাপনে তিনি কাজ করেছেন। নাটকে অভিনয় করেও জনপ্রিয়তা পেয়েছেন তিনি। তৈরি করেছেন অগণিত ভক্ত-শুভাকাঙ্ক্ষী।
-জেডসি
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব