বিয়ের ৭ দিন পর দায়ের কোপে নববধূর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১১ এএম, ৩০ জুন ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের কালিনগর মহল্লায় মাদকাসক্ত প্রতিবেশীর দায়ের কোপে দিতি (১৮) নামে এক নববধূ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুন) সকালে নলিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২৯ জুন) রাতে ওই মহল্লায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ব্যক্তি কালিনগর মহল্লার মৃত আব্দুল হামিদের ছেলে রহুল আমিন (২৫)।
জানা গেছে, নিহত দিতির গত বৃহস্পতিবার উপজেলার চেল্লাখালী সন্যাসীভিটা এলাকায় খাইরুল নামে এক যুবকের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর দিতিকে বাবার বাড়ি কালিনগরে রেখে স্বামী খাইরুল কর্মস্থল ঢাকায় ফিরে যান। হঠাৎ করে বুধবার (২৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে ঘাতক রহুল আমিন তার ভাবি রাহেলাকে নিয়ে দিতিদের বাড়িতে যান। এ সময় রাহেলা দিতিকে দরজা খুলতে বললে দিতি দরজা খুললেই মাদকাসক্ত রহুল আমিন দা দিয়ে দিতির মাথায় সজোরে কোপ দেন। এ সময় দিতি চিৎকার দিয়ে ঘরের মেঝেতে পড়ে যান।
এর পরে দিতির মায়ের চিৎকারে স্থানীয়রা দৌড়ে এলে পালিয়ে যান রহুল। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে ময়মনসিংহ নেওয়ার পথে বুধবার রাত ১১টার দিকে নকলা এলাকায় দিতির মৃত্যু হয়।
নলিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রহুল আমিনের ভাবি রাহেলাকে আটক করে পুলিশ। পরে একই দিন রাত সাড়ে ১১টার দিকে রহুল আমিন নিজেই পুলিশের কাছে এসে হত্যার কথা স্বীকার করে।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।
- আজকের বাজারের সোনার দাম জেনে নিন
- ১৯ বিষয়ে অগ্রাধিকার দিয়ে ইশতেহার ঘোষণা শামা ওবায়েদের
- রমজান মাসের অফিস সময় নির্ধারণ
- ২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা, চলবে ২৫ দিন
- বিশ্বকাপ ফুটবলের টিকেট মিলল কি না জানা যাবে আজ
- ববিতাসহ দশ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন একুশে পদক
- দেশে এসেছে ৩ লাখ ৭৯ হাজারের বেশি পোস্টাল ব্যালট
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান দ্বিতীয়
- আচরণবিধি লঙ্ঘন: চাঁ.গঞ্জে দুইটি তোরণ ভেঙে দিল প্রশাসন
- নির্বাচিত হলে ৫ বছর আপনাদের পাহারা দেব: রুমিন ফারহানা
- আজ থেকে দুই দিন নারায়ণগঞ্জ–মুন্সিগঞ্জে গ্যাসের তীব্র স্বল্পচাপ
- ভোটের দিন মেট্রোরেল চলবে
- রাস্তায় ময়লার পাহাড়, কোথায় বর্জ্য ব্যবস্থাপনা?
- ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে
- সুষ্ঠু পরিকল্পনায় সব সমস্যার সমাধান সম্ভব :ডা. জুবাইদা
- সমঅধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য: ডা. জুবাইদা
- ২০৩০ সালের মধ্যে ৫৪ লাখ শিশুর মৃত্যুঝুঁকি: গবেষণা সতর্কবার্তা
- নেপালকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
- ৯ তলা থেকে লাফ দিয়ে ৩ বোনের আত্মহত্যা
- কবির বিদায় এবং একজন রিপোর্টারের স্মৃতি
- ঢাকার আবহাওয়া আজ আংশিক মেঘলা থাকবে
- শিশু-কিশোরদের জন্য কতটা নিরাপদ ডিজিটাল দুনিয়া?
- আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বায়ু
- আজ বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- গাজা গণহত্যা: ফ্রান্সে দুই ইসরায়েলি নারীর গ্রেপ্তারি পরোয়ানা
- রাজধানীতে গাছে গাছে আমের মুকুল
- সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা আনছে স্পেন-গ্রিস
- ফেসবুক ও জিমেইলের ১৪৯ মিলিয়নের বেশি তথ্য ফাঁস
- রাস্তায় ময়লার পাহাড়, কোথায় বর্জ্য ব্যবস্থাপনা?
- তারেক রহমানের উদ্দেশে বিদিশার খোলা চিঠি





