বিয়ে ও বিচ্ছেদ রেজিস্ট্রেশন কেন ডিজিটাল নয়: হাইকোর্ট
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:০৫ পিএম, ২৩ মার্চ ২০২১ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
প্রতারণার হাত থেকে বাঁচতে ও পারিবারিক সম্মান রক্ষা করতে বিয়ে এবং ডিভোর্স রেজিস্ট্রেশন ডিজিটালাইজেশন করার কেন নির্দেশনা দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি মো. মজিবুর রহমান ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ক্রিকেটার নাসিরের স্ত্রী তামিমা তাম্মির আগের স্বামী রাকিব হাসানসহ চারজনের রিটের শুনানি করে এ আদেশ দেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ইসরাত হাসান। তিনি আদেশের বিষয়টি সাংবাদিকদের জানান।
এর আগে গত ৪ মার্চ বিয়ে ও বিচ্ছেদের ঘটনার নিবন্ধন ডিজিটালাইজেশন করার নির্দেশনা চেয়ে রিট করেন রাকিব হাসানসহ তিন ব্যক্তি এবং এইড ফর ম্যান ফাউন্ডেশনের সেক্রেটারি সাইফুল ইসলাম নাদিম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি করেন। এতে আইন মন্ত্রণালয়ের দুই সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব, ধর্ম সচিব এবং বিটিআরসির চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে। বিয়ে ও বিচ্ছেদের ঘটনা নিবন্ধন ডিজিটালাইজেশন করার জন্য গত ২২ ফেব্রুয়ারি সংশ্লিষ্টদের প্রতি আইনি নোটিশ দেয়ার পরেও পদক্ষেপ না নেয়ায় এ রিট আবেদনটি করা হয়।
আবেদনে বলা হয়, বর্তমানে যে পদ্ধতিতে বিবাহ ও বিচ্ছেদের ঘটনা রেজিস্ট্রেশন করা হয় তা ডিজিটালাইজেশন না করার কারণে অসংখ্য প্রতারণার ঘটনা ঘটছে। আগের বিয়ে গোপন রেখে ডিভোর্স না দিয়েই নতুন করে বিয়ে করার ঘটনাও ঘটছে। ফলে সন্তানের পিতৃপরিচয় নিয়েও জটিলতা সৃষ্টি হচ্ছে। বিবাহ সংক্রান্ত অপরাধ বেড়ে অসংখ্য মামলার জন্ম নিচ্ছে। এ কারণে বিয়ে ও ডিভোর্স রেজিস্ট্রেশন ডিজিটালাইজেশন পদ্ধতিতে হওয়া প্রয়োজন। ছবিসহ বিয়ে ও ডিভোর্স ডিজিটালাইজেশন করলে সংশ্লিষ্ট নারী বা পুরুষের জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে সার্চ করলেই সব তথ্য বেরিয়ে আসবে। এতে প্রতারণার হাত থেকে অসংখ্য মানুষ রক্ষা পাবে।
গত ১৪ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় নাসির ও তামিমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তামিমা সুলতানা তার রাকিব হাসানকে (সাবেক স্বামী) ডিভোর্স না দিয়েই ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেছেন-এই অভিযোগে উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি করেছেন রাকিব।
-জেডসি
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ


