বিয়ে করছেন মিথিলা ও সৃজিত মুখার্জি!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১৩ পিএম, ১৯ মার্চ ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
কলকাতার বিখ্যাত নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করছেন বাংলাদেশের মডেল অভিনেত্রী মিথিলা। আগামী বছরই তাদের বিয়ে হতে পারে বলে সংবাদ ছড়িয়েছে ভারতের গণমাধ্যমে। তবে বিয়ের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি অভিনেত্রী মিথিলা।
মিথিলা-সৃজিতের ‘বিয়ে’ নিয়ে ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও পশ্চিমবঙ্গের জনপ্রিয় বাংলা দৈনিক ‘এই সময়ে’ রবিবার একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
এই সময়ের প্রতিবেদনে এতে বলা হয়, আগামী বছরের শুরুতেই সংসার শুরু করতে যাচ্ছেন সৃজিত-মিথিলা। তাদের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে সংবাদটি প্রকাশ করা হয়। এতে আরো বলা হয়, অভিনেতা ও গায়ক তাহসানের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর কয়েক মাস আগে ফেসবুকের মাধ্যমে সৃজিতের সঙ্গে যোগাযোগ হয় মিথিলার। এরপর তাদের মধ্যে যোগাযোগ চলতে থাকে। নিজেদের মাঝে বোঝাপড়া বাড়তে থাকে। এক পর্যায়ে বন্ধুত্ব গড়ে উঠে।
খবরে বলা হয়, দুজনের মধ্যে মিল রয়েছে। তারা দুজনেই বিনোদন জগতের এবং দুজনেই কণ্ঠশিল্পী শাহানা বাজপেয়ীর ভালো বন্ধু।
জানা গেছে, সম্প্রতি একটি মিউজিক ভিডিওর শুটিং করতে কলকাতায় যান মিথিলা। সেখানে বন্ধু সৃজিত তাকে সঙ্গ দেন। কলকাতার বিভিন্ন স্থাপনা ও দর্শনীয় স্থান ঘুরে দেখান।
মিথিলার কলকাতায় ঘুরে বেড়ানো নিয়ে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, দুজনের এই সম্পর্ক এখন আর শুটিং ফ্লোরে আটকে নেই। মিথিলা কলকাতা শহরে পা রাখার পর থেকে সৃজিত তাঁকে নিয়ে ঘুরে বেড়ান। মিথিলাকে কলকাতা শহর দেখিয়েছেন। পরিচালকের ঘনিষ্ঠ মহলের খবর, তাঁরা দুজন নাকি আগামী বছরের গোড়ার দিকে বিয়ে করতে যাচ্ছেন।
এ বিষয়ে জানতে চাইলে মিথিলা গণমাধ্যমকে বলেন, সংবাদের বিষয়টি আমি শুনেছি। কিন্তু এখনও দেখিনি। তবে সৃজিতকে বিয়ে নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি এ অভিনেত্রী।
অন্যদিকে বিয়ের বিষয়টিকে স্রেফ গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন সৃজিত মুখার্জি।
তাহসান মিথিলার পরিচয় গানের মাধ্যমে। তাহসান তখন ব্ল্যাক ব্যান্ডের গায়ক। এক বন্ধুর সঙ্গে তাহসানের আড্ডায় গান শুনতে যান মিথিলা। এরপর ধীরে ধীরে সম্পর্ক পরিণয়ে গড়ায়। ২০০৬ সালের ৩ আগস্ট এক সুতোয় বাঁধা পড়ে তাহসান-মিথিলার জীবন। ১১ বছর সংসার করার পর তাহসানের সঙ্গে সুখের সংসারের ইতি টানেন মিথিলা। ২০১৭ সালের ২০ এক ফেসবুক স্ট্যাটাসে বিয়ে বিচ্ছেদের কথা স্বীকার করেন তাহসান ও মিথিলা। তাহসান-মিথিলার একমাত্র কন্যা সন্তানের নাম আইরা তাহরিম খান।
-জেডসি
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!







