ঢাকা, সোমবার ২৭, জুলাই ২০২৬ ১৬:২২:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১০ আগস্ট এবার হামলা বন্ধের ঘোষণা দিল ইরান পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

বিয়ে করতে যাচ্ছেন জয়া, বর কে?

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৩৯ পিএম, ১৯ নভেম্বর ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বিয়ে করতে যাচ্ছেন। এই তথ্যটি কোন গুঁজব নয়। খোদ অভিনেত্রী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। সেই সাথে বলেছেন, বাংলাদেশি পাত্রকে বিয়ে করছেন।

চলতি মাসের ২৭ ডিসেম্বর কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে জয়া-প্রসেনজিৎ অভিনীত ছবি ‘রবিবার’। সোমবার (১৮নভেম্বর) ছবি মুক্তি প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাতকারে জয়া আহসানের ব্যক্তিগত বিষয়ে আলোচনা হয়। কলকাতার এক তারকার বরাত দিয়ে জানতে চাওয়া হয়, জয়া নাকি বাংলাদেশের একজনের সঙ্গে প্রেম করছেন। এছাড়া আগামী বছর নাকি বিয়েও করবেন?

জয়ার কাছে জানতে চাওয়া হয়, তাহলে কি সংবাদটি গুজব? এমন প্রশ্নের জবাবে জয়া বলেন, আমি প্রেম করছি এ তথ্য সত্য। তবে যার সঙ্গে সম্পর্কে জড়িয়েছি তিনি বাংলাদেশের। ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ নন। কিন্তু বিয়ের দিনক্ষণ এখনো ঠিক হয়নি। এ বিষয়ে পরে বিস্তারিত গণমাধ্যমকে জানানো হবে।

প্রসঙ্গত, জয়া আহসান প্রথমে ভালোবেসে বিয়ে করেছিলেন মডেল ও অভিনেতা ফয়সাল আহসানকে। ২০১১ সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর জয়ার সাথে কলকাতার চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জীর সাথে প্রেমের সম্পর্কের কথা শোনা যায়। যদিও এ বিষয়টি প্রমাণের জন্য গ্রহণযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।

-জেডসি