বিয়ে করলেন পিয়া-পরমব্রত
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১২ এএম, ২৮ নভেম্বর ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
২০২১ সালের ২১ নভেম্বর হঠাৎ ঘোষণা আসে, ছয় বছরের সংসার ভাঙছে অনুপম-পিয়ার। অনুপম রায় সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে এ খবরের সত্যতা নিশ্চিত করেন। তাঁদের বিয়ে ভাঙার নেপথ্য কারণ হিসেবে ওই সময় সংবাদমাধ্যমে উঠে এসেছিল তৃতীয় ব্যক্তির কথা। সেই তৃতীয় ব্যক্তি আর কেউ নন, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। অনুপমের সঙ্গে বিয়ের সম্পর্কে থাকাকালীন পরমব্রতের সঙ্গে সম্পর্কে জড়ান পিয়া।
‘হেডস’ নামে পিয়ার একটি স্বেচ্ছাসেবী সংস্থা আছে। তাতে যুক্ত হয়েছিলেন পরমব্রত। পিয়ার সঙ্গে মিলে করোনার সময় ত্রাণ দিতে দেখা গেছে নায়ককে। সোশ্যাল মিডিয়ায় দুজনের পোস্ট দেখেও দুইয়ে দুইয়ে চার মিলিয়েছিলেন অনেকে। সব মিলিয়ে গুঞ্জন ছিল, পরমব্রতর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই বিয়ে ভেঙেছে অনুপম-পিয়ার।
ওই সময় বিষয়টি নিয়ে প্রশ্নও করা হয়েছিল পরমব্রতকে। বিষয়টি নিছক ‘গুজব’ বলে উড়িয়ে দিয়ে অভিনেতা জানিয়েছিলেন, পিয়ার সঙ্গে তাঁর সম্পর্কটা শুধুই বন্ধুত্বের। পরমব্রত বলেছিলেন, ‘দুটো মানুষ বিচ্ছেদের কথা ঘোষণা করেছে, সেখানে হামলে পড়ে একটা তৃতীয় ব্যক্তিকে নিয়ে সেনসেশন তৈরি করাটা কাঙ্ক্ষিত নয়। শুনে খুব বিরক্ত হয়েছিলাম। খুব খারাপ লেগেছিল।’ তবে পরম-পিয়ার প্রেমের গুজবটি যে মিথ্যা ছিল না, সেটা বোঝা গেল এত দিন পর।
আজ সোমবার চুপিসারে বিয়ে করলেন পরম-পিয়া। পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, খুব এলাহি আয়োজন নয়; বরং ঘরোয়াভাবে তাঁদের চার হাত এক হয়েছে। বিয়েতে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। যেহেতু ঘরোয়া আয়োজন, তাই টালিউডের কোনো তারকাকে আমন্ত্রণ জানানো হয়নি। সন্ধ্যায় বিয়ের তিনটি ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন পরমব্রত।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা





