ঢাকা, সোমবার ২৭, জুলাই ২০২৬ ১৫:০৭:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১ ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

বিয়ে করলেন মিথিলা-সৃজিত

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫১ পিএম, ৬ ডিসেম্বর ২০১৯ শুক্রবার

সন্ধ্যায় রেজিস্ট্রি করে বিয়ে করেন সৃজিত-মিথিলা।  ছবি : ফেসবুক থেকে

সন্ধ্যায় রেজিস্ট্রি করে বিয়ে করেন সৃজিত-মিথিলা। ছবি : ফেসবুক থেকে

বাংলাদেশের জনপ্রিয় মডেল-অভিনেত্রী রাফিয়া রশিদ মিথিলা অবশেষে বিয়ে করলেন ভারতের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জিকে।

আজ শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতায় সৃজিত মুখার্জির বাসায় তাদের বিয়ে রেজিস্ট্রি করা হয়। এ সময় তাদের সঙ্গে দেখা যায় মিথিলার মেয়ে আইরাকেও।

লাল জহরকোট ও কালো পাঞ্জাবিতে বর হয়ে উপস্থিত হন সৃজিত। আর মিথিলা পরেন লাল রঙের জামদানি শাড়ি, কপালে ছোট্ট টিপ, কানে-গলায় মানানসই গয়না।

ঘরোয়াভাবে আয়োজিত বিয়ের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিথিলার বাবা-মা ও ভাইবোন। আরও উপস্থিত ছিলেন সৃজিতের বন্ধু রুদ্রনীল ঘোষ, ইন্দ্রদীপ দাশগুপ্ত, কবি শ্রীজাতসহ কয়েকজন।

গত মার্চে সংগীত শিল্পী অর্ণবের গানের একটি ভিডিওচিত্র নির্মাণ করেন সৃজিত। সেখানে মডেল ছিলেন মিথিলা। সেই কাজের সূত্র ধরে সৃজিত-মিথিলার ঘনিষ্ঠতা বাড়তে থাকে। গত সেপ্টেম্বরে কলকাতায় সৃজিতের জন্মদিনের কেক কাটতে দেখা যায় মিথিলাকে। শুধু তাই নয়, নেপালেও তাদের দুজনকে একসঙ্গে ঘুরতে দেখা গেছে।