বিয়ে করলেন মিম, প্রকাশ্যে এলো ছবি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪৭ পিএম, ৪ জানুয়ারি ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
চেয়েছিলেন গোপনেই বিয়েটা সেরে ফেলতে। এরপর ছবিসহ ঘটা করে জানাবেন। কিন্তু তার আগেই খবরটা ছড়িয়ে গেল। বিয়ের খবর বলে কথা! তার ওপর জনপ্রিয় নায়িকার। বাতাসের বেগে ছড়িয়ে পড়াটাই স্বাভাবিক।
হ্যাঁ, বলছি চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের কথা। মঙ্গলবার (৪ জানুয়ারি) বিয়ে করেছেন তিনি। পাত্র সনি পোদ্দার। তার দীর্ঘদিনের প্রেমিক। পেশায় একজন ব্যাংকার। মঙ্গলবারকে মঙ্গলজনক ভেবে চার হাত এক করেছেন তারা।
মিমের বিয়ে নিয়ে বিভিন্ন খবর প্রকাশিত হচ্ছিল গতকাল থেকেই। কিন্তু তিনি ছিলেন চুপ। অবশেষে সরব হলেন নায়িকা। নিজের মুখেই জানালেন বিয়ের কথা। সেই সঙ্গে দিয়েছেন অনেকগুলো ছবি।
সোশ্যাল মিডিয়ায় মিম একটি জনপ্রিয় রোম্যান্টিক গানের চরণ উদ্ধৃত করে লিখেছেন, ‘কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালবেসেছি, তুমি না আমি?’
এরপর মিম লেখেন, ‘শুভক্ষণ, শুভদিন। বহু বছরের দীর্ঘ প্রণয়ের পর সাত পাকে বাঁধা পড়লাম আমরা। জীবনের নতুন অধ্যায়ের জন্য সকল ভক্ত, শুভানুধ্যায়ীদের কাছে শুভকামনা প্রার্থী।’
আগেই জানা গেছে, রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনে বিয়ে করেছেন মিম ও সনি। এতে দুই পরিবারের সদস্য ও পাত্র-পাত্রীর ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ফেসবুকে মজার ছলে কথা বলার সুবাদেই পরিচয় ঘটে মিম ও সনির। এরপর সেটা রূপ নেয় বন্ধুত্ব ও ভালোবাসায়। সেই ভালোবাসাকে লুকিয়ে রেখেছেন পরম যত্নে। গত বছরের ১০ নভেম্বর মিমের জন্মদিনে বাগদান হয় তাদের। তখনই এই সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। এবার সেই সম্পর্কটিকে পরিপূর্ণতা দিয়েছেন মিম-সনি।
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি









