বিয়ে করিনি দাবি নুসরাতের, সরকারি নথি বলছে ভিন্নকথা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৩ পিএম, ১০ জুন ২০২১ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
পশ্চিমবঙ্গের আলোচিত অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহানের বিবাহবিচ্ছেদ নিয়ে বেশ কিছু দিন ধরেই চলছে নানা শোরগোল। এর মধ্যে তার সন্তানসম্ভবা হওয়ার খবরও বেরিয়েছে। তবে বুধবার নুসরাত গণমাধ্যমের কাছে দাবি করেছেন, তিনি নিখিল জৈনের সঙ্গে লিভ টুগেদার করেছেন। বিয়ে করেননি। তবে সরকারি নথি বলছে ভিন্নকথা। লোকসভার ওয়েবসাইটে পশ্চিমবঙ্গ থেকে জয়ী তৃণমূল সাংসদদের যে তালিকা তাতে নুসরাতের নামে ক্লিক করলেই দেখা যাচ্ছে যাবতীয় তথ্য। সেখানে স্পষ্ট লেখা নুসরাত বিবাহিত। তিনি বিয়ে করেছেন ২০১৯ সালের ১৯ জুন। স্বামীর নাম নিখিল জৈন।
উল্লেখ্য, সংসদকে যে তথ্য দেওয়া হয় সেটাই দেখা যায় লোকসভা ওয়েবসাইটে। সেক্ষেত্রে নুসরাতের দাবি অনুযায়ী যদি বিয়েটা অবৈধই হয় তবে সংসদকে ভুল তথ্য কেন দিলেন নুসরাত? উঠছে প্রশ্ন।
বুধবার (৯ জুন) এক বিবৃতি জারি করে নুসরাত বলেছেন, ‘নিখিলের সঙ্গে আমি সহবাস করেছি, বিয়ে নয়। তাই বিবাহ বিচ্ছেদের প্রশ্নই ওঠে না।’ তুরস্কে গিয়ে রাজকীয় ব্যবস্থাপনায় ‘ড্রিম ওয়েডিং’ করেছিলেন নুসরাত নিখিল। কিন্তু দু বছর পর নুসরাত দাবি করলেন সেই বিয়ে নাকি মিথ্যে। যে পদ্ধতিতে তারা বিয়ে করেছিলেন তা সেই দেশে অবৈধ তো বটেই, উপরন্তু ভারতীয় আইনে হিন্দু মুসলিম বিয়ের যে বিশেষ আইন রয়েছে তাও মানা হয়নি তাদের বিয়েতে। ফলে যে বিয়েটাই হয়নি তার আবার কিসের বিচ্ছেদ?
নুসরাত জাহানের এমন বিস্ফোরক স্বীকারোক্তির পর থেকেই হইচই সোশ্যাল মিডিয়ায়। বসিরহাটের তৃণমূল সংসদকে নিয়ে কাটাছেঁড়া চলছে টুইটার জুড়ে। টুইটার ট্রেন্ডিংয়ে এই মুহূর্তে গোটা ভারতে ৩ নম্বরে রয়েছেন নুসরাত জাহান। সাইবার দুনিয়ার বাসিন্দারা ব্যাপক ক্ষুদ্ধ নুসরাতের উপর। 'অসাম্প্রদায়িক প্রেম'-এর বাণী নুসরাত শোনালেও নিজেই তা মেনে চলেন না অভিযোগ নেটিজেনদের। বরং বিয়ের মতো পবিত্র সামাজিক প্রতিষ্ঠান নিয়ে ছেলেখেলা করেছেন, দাবি নেটিজেনদের।
অপরদিকে এরই মাঝে জানা গিয়েছে নুসরাতের সঙ্গে বিচ্ছেদের প্রথম পদক্ষেপটা নিয়েই নিয়েছেন নিখিল। তাদের বিয়ের রেজিস্ট্রেশন হয়নি। তাই অ্যানালমেন্ট করেই আলাদা হবেন তারা। সম্প্রতি নিখিল জানান, তিনি যেদিন প্রথম জানতে পারেন নুসরাত আর তার সঙ্গে থাকতে চান না। সেদিনই দেওয়ানি মামলা দায়ের করেছিলেন নিখিল। আগামী জুলাইতে এই মামলার শুনানি।
-জেডসি
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল








